আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের আগ্রাসী অপতৎপরতার জবাবে হেজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। যার ফলে তেল আবিবিসহ বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়।
ইরান-যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন পড়বে কি না-এ ইস্যুটি একন পাকিস্তানে নির্ধারিত শান্তি আলোচনার আগে নতুন করে উত্তেজনা তৈরি করছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাতভর লেবাননে হিজবুল্লাহর রকেট নিক্ষেপের স্থানগুলোতে হামলা চালিয়েছে।
অন্যদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট ছুড়েছে।
এই সংঘর্ষের ঘটনা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজনীতি বিষয়ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি বলেছেন, ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যার পর শত্রুরা আবারও হামলা চালানোর সুযোগ পাবে। তারা চান স্থায়ী সমাধান।
গতকাল জুমুয়াবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং তেহরানে অবস্থিত আন্তরার্জিক সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, পাকিস্তানের ইসলামাবাদে ইরানের ১০ দফার ওপর ভিত্তি করে আলোচনার ব্যাপারে সব পক্ষ সম্মত হয়েছে।
“ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়। কিন্তু এমন সংলাপ নয় যেটি মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে হয় এবং শত্রুদের পরবর্তী হামলার জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ^জুড়ে প্রযুক্তি খাতে চলছে অস্থিরতা। চলতি বছরের প্রথম তিন মাসেই (জানুয়ারি-মার্চ) বিশ^ব্যাপী এ শিল্পে প্রায় ৮০ হাজার কর্মী চাকরি হারিয়েছে।
বাজার বিশ্লেষণকারী সংস্থা রেশিওনাল এফএক্সের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত বিশ^জুড়ে মোট ৭৮ হাজার ৫৫৭ জন প্রযুক্তি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বিপুলসংখ্যক ছাঁটাইয়ের ঘোষণা, শ্রম বিভাগের নোটিস ও বিভিন্ন জব ট্র্যাকিং সাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
রেশিওনাল এফএক্স বলছে, প্রযুক্তি বিশে^ মোট ছাঁটাইয়ের ৭৬ দশমিক ৭ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে গতকাল জুমুয়াবার ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উত্থাপন করেন- ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক বা পায়ের গোড়ালি উড়ে গেছে। একইসঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ। গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাদেক (২৫) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ ১৩-এর বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ এবং মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ব বাকি অংশ পড়ুন...
নড়াইল সংবাদদাতা:
সদর উপজেলায় নিজ সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মা আরিফা বেগম (২১)।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
নিহত শিশু তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ^রপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্লার মেয়ে। জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ^াসের মেয়ে আরিফাকে উপজেলার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
থাইল্যান্ডের চানা জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার মালিকানাধীন সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ জন বাংলাদেশি ও মিয়ানমারের একজন নাগরিকসহ ২২ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য ব্যাংকক পোস্ট এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে ভিনদেশি ভাষায় কথা বলার শব্দ আসছিল। একটি পরিত্যক্ত ভবনের প্রবেশপথে ত্রিপল দিয়ে ঢাকা সরু পথ দিয়ে ভেতরে ঢ়ুকে পুলিশ ২২ জন বিদেশি নাগরিককে গাদাগাদি করে বসে থাকতে দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল জুমুয়াবার তিনি দেশে ফেরেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি বিশেষ রেজ্যুেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সব গোপন ও অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাম সংগঠনগুলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে দাসত্বের চুক্তি হিসেবে উল্লেখ করে ‘দেশের কৌশলগত সম্পদ বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার চক্রান্তে’র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ থেকে ওই দাবি জানানো হয়। গতকাল জুমুয়াবার রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ বক্তারা বলেন, নির্বাচনের মাত্র দুই-তিন দিন আগে দেশের মানুষকে অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
জাতীয় সংসদে কুমিল্লাসহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ শহরের জন্য উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। গতকাল জুমুয়াবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
একই সঙ্গে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬-ও সংসদে উত্থাপন করা হলে সেগুলোও সর্বসম্মতিক্রমে পাস করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের অর্থনীতিকে একটি অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে কাজ করছে সরকার।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও বলেছেন, বিএনপির নতুন সরকার এমন একসময়ে দায়িত্ব নিয়েছে, যখন অর্থনীতির প্রায় সব সূচকই চাপে। জনগণের আস্থা পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল জুমুয়াবার জাতীয় সংসদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কোটি কোটি আমানতকারীর সুরক্ষা এবং ব্যাংক খাতে বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে বহুল আলোচিত ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
গতকাল জুমুয়াবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দলের আপত্তি ও জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ করে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিলটির ওপর বিরোধী দল জামাতের সদস্য সাইফুল ইসলাম মিলন (ঢাকা-১২) জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে এর কঠোর সমালোচনা করেন।
বিলের বিরোধিতা করে সাইফু বাকি অংশ পড়ুন...












