প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
আল ইহসান ডেস্ক:
বিশ^জুড়ে প্রযুক্তি খাতে চলছে অস্থিরতা। চলতি বছরের প্রথম তিন মাসেই (জানুয়ারি-মার্চ) বিশ^ব্যাপী এ শিল্পে প্রায় ৮০ হাজার কর্মী চাকরি হারিয়েছে।
বাজার বিশ্লেষণকারী সংস্থা রেশিওনাল এফএক্সের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত বিশ^জুড়ে মোট ৭৮ হাজার ৫৫৭ জন প্রযুক্তি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বিপুলসংখ্যক ছাঁটাইয়ের ঘোষণা, শ্রম বিভাগের নোটিস ও বিভিন্ন জব ট্র্যাকিং সাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
রেশিওনাল এফএক্স বলছে, প্রযুক্তি বিশে^ মোট ছাঁটাইয়ের ৭৬ দশমিক ৭ শতাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরপর আছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া ও সুইডেন।
বৃহৎ আইটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কগনিজেন্টের প্রধান এআই কর্মকর্তা বাবাক হোজাত এ পরিস্থিতিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তার মতে, অনেক সময় কোম্পানিগুলো যখন প্রয়োজনের চেয়ে বেশি নিয়োগ দেয় বা ব্যবসায়িক আকার পুনর্গঠন করতে চায়, তখন আর্থিক দিক থেকে এআইকে ‘বলির পাঁঠা’ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ অন্যান্য কারণে কর্মী ছাঁটাই করলেও দায় চাপানো হচ্ছে এআইয়ের ওপর।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।