‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সব গোপন ও অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাম সংগঠনগুলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে দাসত্বের চুক্তি হিসেবে উল্লেখ করে ‘দেশের কৌশলগত সম্পদ বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার চক্রান্তে’র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ থেকে ওই দাবি জানানো হয়। গতকাল জুমুয়াবার রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ বক্তারা বলেন, নির্বাচনের মাত্র দুই-তিন দিন আগে দেশের মানুষকে অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে। অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামত উপেক্ষা করে আমাদের কৌশলগত সম্পদ বন্দর ইজারা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের প্রতিরোধে সাময়িকভাবে তারা পিছু হটেছিল। কিন্তু সেই চক্র পুনরায় সক্রিয় হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, তার নমুনা আমরা দেখেছি রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে। আমরা এই বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সব গোপন চুক্তি বাতিল করতে আহ্বান জানাই। একইসঙ্গে বন্দর ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। নতুবা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে অতীতের মতো তা প্রতিহত করবো।
অন্য এক বক্তা বলেন, ইউনূস এসেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছে। সে তার প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতেই মূলত ১৮ মাস সময় নিয়েছে। দায়িত্ব নিয়েই তার প্রতিষ্ঠানের ৬০০ কোটি টাকার ওপর কর মওকুফ করে নিয়েছে। আর যাওয়ার আগে দিয়ে দেশের জনগণকে সা¤্রাজ্যবাদের অধীনস্থ করে গেছে। এই গোলামির চুক্তি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা সরকারকে অবিলম্বে এই বাণিজ্য চুক্তিসহ সব গোপন ও অসম চুক্তি বাতিলের আহ্বান জানাই। নতুবা আমরা রাজপথে থেকেই তা বাতিল করতে সরকারকে বাধ্য করবো।
বক্তারা আরও বলে, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ১৪টি চুক্তি করেছে; যা দেশের জনগণের স্বার্থবিরোধী। নির্বাচনের মাত্র তিন দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তির ভেতর দিয়ে ইউনূস দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে গিয়েছেন। তিনি মূলত বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করতেই ক্ষমতায় বসেছিলো। আমাদের বেশি দাম দিয়ে নি¤œমানের যুক্তরাষ্ট্রের গম কিনতে হচ্ছে। আমাদের জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে।
এটি যদি দাসত্ব না হয় তবে আরকি হতে পারে! এ দেশের সাধারণ মানুষের জীবন বিষিয়ে দেবে এই বাণিজ্যচুক্তি। আমরা বারবার বলেছি, সব গোপন ও অসম চুক্তি প্রকাশ করে তা বাতিল করতে হবে। অথচ তারা তা করেনি। আমরা দেশের জনগণের দাসত্ব মেনে নিতে পারি না। এ জন্য আমরা এই বাণিজ্য চুক্তির বিরোধিতা করছি। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা এই দাসত্বের চুক্তির বিরুদ্ধে আওয়াজ তুলুন। জনগণের শক্তিই আমাদের সব দাসত্ব থেকে মুক্তি এনে দিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












