উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক বা পায়ের গোড়ালি উড়ে গেছে। একইসঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ। গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাদেক (২৫) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ ১৩-এর বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ এবং মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-২১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে, মাস্টার কাঠি পোস্ট থেকে প্রায় ২৫০ মিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের ভেতরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজিবি জানায়, হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনার পর সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে তারা দেখতে পান, গুরুতর আহত অবস্থায় সাদেককে তার সহকর্মীরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)