হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গোলাগুলি:
দুদিন পর ‘কোপা শামছু বাহিনী’ প্রধানের লাশ উদ্ধার, নিহত বেড়ে ৬
, ০৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নোয়াখালী সংবাদাদতা:
নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ-গোলাগুলিতে নিহত আরেকজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দুদিন পর গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে চরের একটি কিল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চরের সন্ত্রাসী দল ‘কোপা শামছু বাহিনীর’ প্রধান শামছু। সংঘর্ষের প্রত্যক্ষদর্শী ও চরের একাধিক বাসিন্দা বুধবার জানিয়েছিলেন, সংঘর্ষে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শামছুও ছিলেন। তবে মৃত্যুর পরপরই তার লাশ চরের মধ্যে লুকিয়ে ফেলেছে তার সহযোগীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘কোপা শামছু বাহিনীর প্রধান শামছুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বিকালে জাগলার চরের একটি কিল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়। সেটি থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার করা হলো।’
ওসি আরও জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় হাতিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেছেন নিহত শামছুর ভাই আবুল বাশার।
গত মঙ্গলবার উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড-সংলগ্ন জাগলার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৩০ বছর আগে হাতিয়ার মূল ভূখ-ের পশ্চিম পাশে মেঘনার কোলে চরটি জাগতে শুরু করে। চরটিতে এখন পর্যন্ত মানুষের স্থায়ী কোনও বসতি নেই। তবে মানুষ সেখানে পশুপালন ও চাষাবাদ করে আসছেন। এই চরের জমি সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি।
তবে চরটির দখলে রয়েছে স্থানীয় তিনটি সন্ত্রাসী বাহিনী। আশপাশের এলাকার বাসিন্দাদের কাছে কম মূল্যে এসব বাহিনী জমির দখল বিক্রি করে আসছিল। মঙ্গলবার নতুন জেগে ওঠা একটি চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বাহিনী প্রধানসহ পাঁচ জন নিহত হন বলে জানায় পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নিহতের সংখ্যা অন্তত আট জন। এর মধ্যে তিন জনের লাশ লুকিয়ে ফেলা হয়েছে।
সন্ত্রাসী দল তিনটি ‘কোপা শামছু বাহিনী’ ‘আলাউদ্দিন বাহিনী’ এবং ‘ফরিদ কমান্ডারের বাহিনী’ নামে পরিচিত। এসব বাহিনীর প্রধানসহ সদস্যদের সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই। তবে বিভিন্ন দলের আশ্রয়ে তারা অপকর্ম করে আসছে বলে জানিয়েছেন চরের বাসিন্দারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












