নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগে মনোনয়নপত্রে প্রকাশিত হলফনামা থেকে জানা গেছে, বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির শীর্ষ ৫ নেতার মাসিক আয় লাখ টাকারও কম, যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে কম আয়ের তালিকায় রয়েছে জামাতের আমির ডা. শফিকুর রহমান। পেশায় চিকিৎসক হলেও তার আয়ের উৎস দাবি করা হয়েছে কৃষি ও অনুদান। দাবি করা হয়েছে, সে নাকি বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা আয় করে, যা মাসে দাঁড়ায় মাত্র ৩০ হাজার টাকা।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রাজনৈতিক জীবি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক পর্যালোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে অনুষ্ঠিত টেলিফোন সংলাপে এই প্রতিশ্রুতি দেন তারা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইন একাউন্টে এ কথা জানিয়েছে এক বিবৃতিতে।
এতে আরও বলা হয়, তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দৃষ্টিভঙ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র রমজান মাসে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবী জানিয়েছেন সচেতন অভিভাবক মহল। রাজধানীর মালিবাগ মোড়ে ফালইফরাহু চত্ত্বরে এক অভিভাবক সমাবেশে তারা এই দাবী জানান। অভিভাবকগণ বলেন, পবিত্র রমজান মাসে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দিতে হবে।
অভিভাবক আব্দুর রউফ বলেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র রজমান মাস দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য। আর তাকওয়া হাসিলের মাধ্যমে একজন মানুষের মধ্যে নীতি-নৈতিকতা তৈরী হয়। পবিত্র রমজান মাসে পবিত্র সিয়াম পালন, তার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সন্ত্রাসী সেনাবাহিনী ২০২৫ সালের প্রতিবেদনে ২১টি আত্মহত্যার ঘটনা এবং ১৫১ জন ইসরায়েলি সন্ত্রাসী সেনা মারা যাওয়ার তথ্য স্বীকার করেছে। যদিও প্রকৃত সংখ্যার আরও কয়েকগুণ বেশি।
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ৩০ ডিসেম্বর হতাহতের তথ্য সংক্ষেপে প্রকাশ করে। এই প্রতিবেদনে আত্মহত্যাজনিত মৃত্যুর সংখ্যা অন্যান্য সব কারণের তুলনায় বেশি মনোযোগ কেড়েছে। ২০২৫ সালে ২১টি আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত ১৫ বছরে নজিরবিহীন। সেনাবাহিনীর নতুন এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে, আত্মহত্যার ঘটনা ক্রমাগ বাকি অংশ পড়ুন...
দখলদারদের সজ্জিত সামরিক যান যোদ্ধাদের হামলার পর ভাগাড়ে বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদাদতা:
বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে নারিকেল দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনকালে ২৭৩ জন ব্যক্তি এবং একটি কাঠের বোট আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সকল ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।
নারিকেল দ্বীপ থেকে ৩০ মাইল দক্ষিণ-প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় ১৪.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৪.৬২ বিলিয়ন মার্কিন ডলার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.২৫ শতাংশ কমেছে।
তবে সামগ্রিক চিত্রে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৯৮.৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ২৪ হাজার বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদাদতা:
বাংলাদেশ-ভারত সীমান্তের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত ৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে থামছে না প্রাণহানি। সীমান্তের বড় একটি অংশে এখনও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গত এক দশকে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর (বিএসএফ) সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ১০ জন বাংলাদেশি নাগরিক নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
বিজিবি ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মহেশপুর সীমান্তের প্রায় ৬৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও গুরুত্বপূর্ণ প্রায় ১২ কিলোমিটার সীমান্ত এখনও সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রয়েছে। এই উন্মু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, ২০২৫ সালে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। আর নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের।
এসময় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ তহবিলসহ প্রতিটি সিদ্ধান্তে পরিবহন শ্রমিকদের পাশাপাশি ভুক্ বাকি অংশ পড়ুন...












