ভুট্টা, ডাল ও বিভিন্ন ফল চাষে ঝুঁকছেন কৃষক
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজশাহীর গোদাগাড়ীর বেনিপাড়া গ্রামের কৃষক মাজহারুল ইসলাম বলেন, চলতি আমন মৌসুমে গোদাগাড়ীর হাটে ধান বিক্রি হয়েছে মণপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায়। এত কম দামে ধান বিক্রি করে লাভ তো দূরের কথা, সেচ ও শ্রমিকের খরচই ওঠানো কঠিন।’
তার মতে, ‘কৃষক বাঁচাতে হলে ধানের ন্যূনতম দাম অন্তত ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা জরুরি। নইলে কৃষকরা ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন।’
ধান চাষে লোকসান ও অনিশ্চয়তার মধ্যে দেশে ভুট্টাসহ বিদেশী ফলের উৎপাদন ও চাষ দ্রুত বাড়ছে। তুলনামূলক বেশি লাভ এবং ক্রমবর্ধমান বাজার চাহিদার কারণে কৃষকরা ধান ছেড়ে এসব ফসলে ঝুঁকছেন।
লাভজনক ও সহজ চাষাবাদের কারণে মূলত ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মাহফুজ বাজ্জাজ। তিনি বলেন,‘ভুট্টা চাষে কৃষকের খরচ তুলনামূলক কম, কিন্তু মুনাফা বেশি। এর চাহিদা ব্যাপক হওয়ায় বাজারজাত করতেও সমস্যা নেই। এছাড়া ভুট্টা গাছের প্রায় সব অংশই ব্যবহারযোগ্য- কাঁচা পাতা গবাদিপশুর খাদ্য, আর সংগ্রহের পর গাছ ও অবশিষ্টাংশ জ্বালানি হিসেবে কাজে লাগে। তাই যেখানে লাভ বেশি, কৃষক স্বাভাবিকভাবেই সে ফসলের দিকেই ঝুঁকবেন।
ভুট্টার পাশাপাশি দেশের মাটিতে উচ্চমূল্যের বিভিন্ন বিদেশী ফলের চাষও জনপ্রিয়তা পাচ্ছে। এর মধ্যে রয়েছে ড্রাগন, মাল্টা, রাম্বুটান, স্ট্রবেরি, অ্যাভোকাডো, পার্সিমন, কাঠলিচু, সাম্মাম এবং মাচায় উৎপাদিত তরমুজ। এসব ফলের দেশীয় উৎপাদন বাড়ায় একদিকে কৃষি অর্থনীতিতে অবদান রাখছে, অন্যদিকে অনেক কৃষকের পারিবারিক অর্থনৈতিক অবস্থারও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)