রংপুরে শীতজনিত রোগে ৯ শিশুসহ ১৬ জনের মৃত্যু
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে ৯ শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৯ শিশু ও ৭ বয়স্ক ব্যক্তি এই হাসপাতালে মারা গেছেন।
পরিচালক জানান, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া ও অ্যাজমার মতো জটিলতায় আক্রান্ত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। 'নিহত শিশুদের বয়স ছিল ১ থেকে ৫ বছরের মধ্যে এবং বয়স্কদের বয়স ৭০ বছরের ঊর্ধ্বে। এই দুই বয়সের মানুষ ঠা-াজনিত রোগে বেশি ঝুঁকিতে থাকে,' বলেন তিনি।
তিনি আরও বলেন, এ সময় প্রায় ৩ হাজার শিশু ও দেড় হাজারের বেশি বয়স্ক ব্যক্তি শীতজনিত রোগ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৪০০'র বেশি শিশু ও প্রায় ২০০ বয়স্ক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।
রংপুর নগরীর নবদিগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমার দুই বছরের শিশু মাহিম ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত হলে শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোর ৫টার দিকে আমাদের সন্তান মারা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)