মহেশপুর সীমান্তে এক দশকে ১০ জন নিহত
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশ-ভারত সীমান্তের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত ৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে থামছে না প্রাণহানি। সীমান্তের বড় একটি অংশে এখনও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গত এক দশকে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর (বিএসএফ) সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ১০ জন বাংলাদেশি নাগরিক নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
বিজিবি ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মহেশপুর সীমান্তের প্রায় ৬৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও গুরুত্বপূর্ণ প্রায় ১২ কিলোমিটার সীমান্ত এখনও সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রয়েছে। এই উন্মুক্ত সীমান্ত দিয়েই ঘটছে অধিকাংশ প্রাণঘাতী ঘটনা।
পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে যাদবপুর ও শ্যামকুড় সীমান্তে ২ জন নিহত হন। ২০১৭ সালে স্বরূপপুর সীমান্তে ১ জন নিহত ও ১ জন আহত হন। ২০১৯ সালে বাঘাডাঙ্গা ও মাইলবাড়ীয়া সীমান্তে বিএসএফের গুলিতে আরও ২ জন প্রাণ হারান। ২০২০ সালে খোসালপুর সীমান্তে ১ জন আহত হন। ২০২৩ সালে কাজীরবেড় ও নেপা সীমান্ত এলাকায় ২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ ২০২৫ সালে শ্যামকুড় ও স্বরূপপুর সীমান্তে আবারও ২ জন নিহত ও ১ জন আহত হন।
স্থানীয়দের ক্ষোভ, সীমান্তের বড় অংশে কাঁটাতার না থাকায় সাধারণ মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে সীমান্ত এলাকায় চলাচল করতে বাধ্য হচ্ছে, আর সেই সুযোগে বিএসএফ সদস্যরা সন্দেহের বশে গুলি চালাচ্ছে। এতে বারবার ঝরে যাচ্ছে নিরীহ প্রাণ।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, পিএসসি বলেন, সীমান্ত হত্যা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন ৭৮ কিলোমিটারের সীমান্তে যখন ১২ কিলোমিটার আজও উন্মুক্ত, তখন এসব মৃত্যুর দায় কে নেবে? দ্রুত উন্মুক্ত সীমান্তে কাঁটাতার স্থাপন ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ ছাড়া মহেশপুর সীমান্তে রক্তপাত বন্ধ হবে না বলেই মনে করছেন এলাকাবাসী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)