কিশোরগঞ্জ সংবাদাদতা:
ভৈরবে চলন্ত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে ছাত্র পরিচয়ে কয়েকজনের বাগবিত-া হয়েছে।
এ সময় তারা টিটিইকে ‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলে শাসিয়েছে। এরপর স্টেশনে ট্রেন থামলে নেমে গিয়ে টিটিকে মারধর করারও অভিযোগ উঠেছে কতিপয় ছাত্র পরিচয়ধারীদের বিরুদ্ধে।
গত সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বেলা ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট বাকি অংশ পড়ুন...
ঢাবি সংবাদাদতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমালোচনা করে বলেছেন, ‘যারা জুলাইকে সামনে রেখে, জুলাইয়ের মধ্য দিয়ে নেতা হয়েছেন, তারা জুলাই বিপ্লবীদের পাশে খুব একটা এসে দাঁড়াননি।’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিফাত রশিদ এই মন্তব্য করেন।
সম্প্রতি জুলাই আন্দোলনকারী মাহদী হাসান ও তাহরিমা জান্নাত সুরভীর আটকের ঘটনায় এনসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিফাত রশিদ বলেন, তারা দুজনের মুক্তির পরে বিবৃতি দিলেও বিপদের সময় মুখে কুল বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদাদতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ও প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে এমন অভিযোগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেছেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো রয়েছে।
গত মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দল বা কারও যদি নির্বাচন নিয়ে অভিযোগ থাকে, তাহলে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে। তবে অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। নির বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থা ও ৩০ দেশকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৮ সালের পর আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন বলে আশা করছে কমিশন।
ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার কাছে আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কোন কোন দেশ ও সংস্থা এতে অংশ নেবে তা শিগগিরই চূড়ান্ত হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউইওএম) বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র মানি না।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে আবদুল্লাহ আল জাবের এই মন্তব্য করেন।
অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, সরকার বলেছে যে, একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেছেন, অপকর্ম করে কোনো গোষ্ঠী বা দলের পার পাওয়ার সুযোগ নেই। ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে দুই শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানকে আরও গতিশীল করার নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ১৫ জানুয়ারির পর থেকে এটা আরও বেড়ে যাবে।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের সরকার নজরদারিতে রেখেছে।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান ও নিবন্ধনের সংখ্যা, ‘ভোটের গাড়ি’ প্রচারণা এবং অন্যান্য নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত তথ্যও তুলে ধরেন।
প্রেস সচিব বলেন, যারা এখনও সংশয় ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড ও গুলশান এলাকায় সরকারি বেশ কিছু বাংলো ও অ্যাপার্টমেন্ট নির্মিত হয়েছিল মন্ত্রীদের থাকার জন্য। সে জন্য এই এলাকাগুলো মন্ত্রিপাড়া নামে পরিচিত হলেও এখন সেখানে নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের কমিশনার, বিচারকসহ গুরুত্বপূর্ণ পদধারীরা থাকছেন। এগুলো এখন শুধু মন্ত্রীদের থাকার জন্য সংরক্ষণ করতে চায় অন্তর্র্বতী সরকার।
এমন ৭১টি বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট এরই মধ্যে চিহ্নিত করেছে গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। সেগুলো শুধু মন্ত্রীদের জন্য নির্দি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন-বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোট ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাড়ির স্বপ্ন পূরণে ঋণের অঙ্ক নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটাতে নতুন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। নির্মাণসামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও আবাসন খাতে বাড়তে থাকা চাহিদার বাস্তবতা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা নতুন করে নির্ধারণ করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করা এক সার্কুলারের মাধ্যমে ভোক্তা ঋণসংক্রান্ত প্রুডেনশিয়াল রেগুলেশনের ২৩ নম্বর বিধি সংশোধন করা হয়। এতে বলা হয়েছে, এখন থেকে কোনো একক গ্রাহককে ব্যাংক কত টাকা পর্যন্ত আবাসন ঋ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে এবার বড় অগ্রগতি হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেডভেদে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখার পরিকল্পনা করছে।
কমিশনের সূত্র জানিয়েছে, বেতন কাঠামোর চূড়ান্ত পা-ুলিপি প্রস্তুত রয়েছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমান বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদাদতা:
শীত এলেই খেজুরের রসের চাহিদা বাড়ে। তাই তো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গাছি শহিদ মোল্লা রসের চাহিদা মেটাচ্ছেন। তার বাগানের খেজুরের রসের টানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন মানুষ ভিড় জমান।
জানা যায়, শহিদ মোল্লার জন্ম ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। দীর্ঘ ৯ বছর বিভিন্ন জেলায় ঘুরে খেজুর বাগান কিনে মৌসুমি ব্যবসা করে যাচ্ছেন। এ বছর ৫০ হাজার টাকায় সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ১০ শতাংশ জমির খেজুর বাগান কেনেন। মৌসুমি চুক্তিতে কেনা বাগানটিতে ২৭টি গাছ আছে। গাছগুলো থেকে প্রতিদিন অন্তত ৬০-৬৫ লিটার র বাকি অংশ পড়ুন...












