ইইউসহ ৫ সংস্থা ও ৩০ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থা ও ৩০ দেশকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৮ সালের পর আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন বলে আশা করছে কমিশন।
ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার কাছে আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কোন কোন দেশ ও সংস্থা এতে অংশ নেবে তা শিগগিরই চূড়ান্ত হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউইওএম) প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভারস আইজাবস আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছে।
আসন্ন নির্বাচনে ইইউইওএমের পক্ষ থেকে সব মিলিয়ে এবার ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে।
ইউরোপের এসব পর্যবেক্ষক দলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ঢাকায় কর্মরত ইউরোপীয় মিশনের প্রতিনিধিরাও যুক্ত হবে। ইউরোপের নির্বাচন পর্যবেক্ষক দলের অগ্রবর্তী প্রতিনিধিরা গত ২৯ ডিসেম্বর ঢাকায় এসেছে।
ইসি ইইউ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), কমনওয়েলথসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থাকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন চিঠি পাঠিয়ে দিয়েছে। এরই অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর তিনি নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র বিষয়ক এবং নিরাপত্তা নীতি উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসকে অনুরোধ জানিয়েছে। চারদিন পর ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভারস আইজাবসের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেয়। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ, ইসি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি ইতোমধ্যে সই হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
ডিসেম্বরে আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি ৩০ টি দেশকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাতে ইসি আমন্ত্রণ জানিয়েছে। এসব দেশের তালিকায় রয়েছে ফ্রান্স, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক,রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












