মন্ত্রিপাড়ায় থাকবেন শুধু মন্ত্রীরা, ৭১টি বাড়ি নির্ধারণ
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড ও গুলশান এলাকায় সরকারি বেশ কিছু বাংলো ও অ্যাপার্টমেন্ট নির্মিত হয়েছিল মন্ত্রীদের থাকার জন্য। সে জন্য এই এলাকাগুলো মন্ত্রিপাড়া নামে পরিচিত হলেও এখন সেখানে নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের কমিশনার, বিচারকসহ গুরুত্বপূর্ণ পদধারীরা থাকছেন। এগুলো এখন শুধু মন্ত্রীদের থাকার জন্য সংরক্ষণ করতে চায় অন্তর্র্বতী সরকার।
এমন ৭১টি বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট এরই মধ্যে চিহ্নিত করেছে গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। সেগুলো শুধু মন্ত্রীদের জন্য নির্দিষ্টকরণের (এয়ারমার্ক) প্রস্তাব করা হয়েছে।
আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সাংবিধানিক পদে থাকা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য আলাদা বাসা বরাদ্দ রয়েছে। কিন্তু সেখানে না থেকে তারা মন্ত্রিপাড়ায় থাকছেন। এতে বাংলোবাড়ি ও বাসা ব্যবহারে নির্দিষ্টকরণের (এয়ারমার্ক) নীতির ব্যত্যয় ঘটছে। এই পরিস্থিতিতে মন্ত্রিপাড়া এলাকায় অবস্থিত মোট ৭১টি বাংলো বাড়ি ও বাসা নির্দিষ্ট করে এয়ারমার্ক করার উদ্যোগ নেওয়া হয়।
আবাসন পরিদপ্তরের সূত্র জানিয়েছে, বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় ৪১টি বাংলোবাড়ি ও বাসাকে মন্ত্রীদের জন্য নির্দিষ্ট করে ২০১৩ সালে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। গত বছরের ২২ অক্টোবর সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয় গণপূর্ত মন্ত্রণালয়। নতুন করে মন্ত্রীদের জন্য বাড়ি নির্দিষ্ট করে দিতে গত ২ নভেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক আসাদুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে পুরোনো ৪১টির সঙ্গে নতুন করে ৩০টি বাসা যুক্ত করা হয়। নতুন ৩০টি বাসার মধ্যে বেইলি রোডে রয়েছে ১৯টি, গুলশানে ৫টি, ধানমন্ডিতে ৫টি, মিন্টো রোডে ১টি।
কমিটির আহ্বায়ক ও আবাসন পরিদপ্তরের পরিচালক আসাদুজ্জামান বলেন, প্রতিবেদনে তারা ৭১টি বাড়িকে নির্দিষ্টকরণের জন্য সুপারিশ করেছেন। এখন সিদ্ধান্ত নেবে সরকার।
কেন এই উদ্যোগ:
পুরোনো প্রজ্ঞাপন বাতিল করে কেন কমিটি গঠন করা হয়- এ বিষয়ে কথা হয় গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে। তারা বলেন, মন্ত্রীদের জন্য যে আবাসন পরিকল্পনা করা হয়েছিল, বাস্তবে তার সঙ্গে ব্যবহারের মিল নেই। এ এলাকাগুলোতে কারা থাকতে পারবেন, সেটি স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি।
সূত্র জানায়, ২০১৩ সালে মন্ত্রীদের জন্য ৪১টি বাংলোবাড়ি ও ফ্ল্যাট নির্দিষ্ট করা হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে সেখানে বিচারক ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা বসবাস শুরু করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর এ সংখ্যা আরও বাড়তে থাকে। যেহেতু দেশে এখন নির্বাচিত সরকার নেই, মন্ত্রীও নেই। তাই মন্ত্রিপাড়ার অনেক ফ্ল্যাট খালি ছিল।
আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বাসা খালি থাকায় অনেককে মন্ত্রিপাড়ায় বসবাসের সুযোগ দেওয়া হয়েছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভা গঠিত হলে মন্ত্রিপাড়ায় নতুন মন্ত্রীদের আবাসনব্যবস্থা করতে গেলে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হবে। কারণ, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বাসা থেকে সরানো কঠিন হবে। তাই যাঁদের চাকরি শেষ হয়ে যাবে, তারা বাসা ছেড়ে দেওয়ার পর নতুন কেউ যাতে মন্ত্রিপাড়ায় উঠতে না পারেন, সে জন্য নতুন করে বাসা নির্দিষ্টকরণের উদ্যোগ নেওয়া হয়।
সূত্র জানায়, এয়ারমার্ক করা ৭১টি বাংলো ও ফ্ল্যাটে ভবিষ্যতে মন্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি থাকতে পারবেন না, এমন সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, মন্ত্রীদের জন্য নির্ধারিত আবাসন অন্যদের ব্যবহারে গেলে ভবিষ্যতে মন্ত্রীদের আবাসনসংকট দেখা দিতে পারে। কে কোন ক্ষমতা বা যুক্তিতে এসব বাংলোতে থাকছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ কারণেই এবার নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে বাংলোগুলোকে মন্ত্রিপাড়ার অংশ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে লুকানো ৩০ হাজার মাদক ইয়াবা জব্দ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুয়া খেলে ৫ লাখ ঋণ, সর্বস্ব হারিয়ে ভ্যানচালকের আত্মহত্যা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট খাতার শেষ ঠিকানা ভাঙারির দোকান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বগুড়ায় ডিবি কার্যালয় থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারি কর্মকর্তাদের গাড়ির ভাতা ৫০ হাজার কেন বহাল?’
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা -বুলু
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সারের মজুত পর্যাপ্ত, কারসাজি করলে কঠোর ব্যবস্থা -পানিসম্পদ প্রতিমন্ত্রী
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় -বিএনপি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত -ফখরুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












