নবম জাতীয় পে-স্কেল : মূল বেতন বাড়ছে প্রায় ৯০ শতাংশ
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে এবার বড় অগ্রগতি হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেডভেদে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখার পরিকল্পনা করছে।
কমিশনের সূত্র জানিয়েছে, বেতন কাঠামোর চূড়ান্ত পা-ুলিপি প্রস্তুত রয়েছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়েছিল। তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামোই বহাল রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে। চূড়ান্ত সুপারিশ অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৃদ্ধির সবচেয়ে বেশি সুফল পাবেন।
সুপারিশপত্রে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধার পুনর্বিবেচনাও প্রস্তাব করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের দাবির মধ্যে ছিল।
এর আগে সরকার জানিয়েছিল, ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশের নির্দেশ ছিল। তবে কমিশন নিজস্ব প্রশাসনিক প্রক্রিয়ায় কাজ চালিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই হয়ে মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও নতুন পে স্কেল ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর করা সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সবকিছু সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অনুমোদন পেলে, এটি কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তন হিসেবে ইতিহাসে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)