নিজস্ব প্রতিবেদক:
কমিশন বৃদ্ধি, বিইআরসির একতরফা দাম ঘোষণা বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছিলো এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। গত বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়।
এলপি গ্যাস বহনকারী সব গাড়ির পুলিশি হয়রানি বন্ধ করা, ভোক্তা অধিকার কর্তৃক চলামান অভিযান বন্ধ করা, পরিবেশকদের কমিশন ৫০ থেকে বাড়িয়ে ৮০ টাকা, খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ করাসহ ছয় দফা দাবির আলোচনার মধ্যেই বাংলাদেশ এনার্জি রেগুলাটেরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের নেতৃত্বে বৈঠকের আহবান করা হলে ব্যবসায়ী স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েল অধিকৃত ভূখ-ে বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম এখন গভীর সংকটের মধ্যে রয়েছে। সন্ত্রাসী ইসরায়েলের গবেষণা খাতের ভবিষ্যৎ দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে।
পার্সটুডে জানিয়েছে, আরবি ভাষার সম্প্রচারমাধ্যম রুশিয়া আল-ইয়াউম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী ইসরায়েলে বৈজ্ঞানিক গবেষণা এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে যে, পরগাছা ধীরে ধীরে বৈজ্ঞানিক অবক্ষয়ের দিকে এগোচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, গবেষণা খাতে বিনিয়োগ কমে যাওয়া এবং মেধা পাচার-এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নতুন এক আঞ্চলিক জরিপে জানা গেছে, আরব বিশ্বের প্রায় সর্বস্তরের মানুষ সন্ত্রাসী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কঠোর বিরোধী।
দোহায় অবস্থিত আরব রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ সেন্টারের পরিচালনায় আয়োজিত ‘আরব অপিনিয়ন ইনডেক্স ২০২৫’ জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৮৭% মানুষ তাদের দেশের সন্ত্রাসী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছে।
সন্ত্রাসী ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার বিরোধিতার হার সবচেয়ে বেশি লিবিয়া ও জর্ডানে যথাক্রমে ৯৬% এবং ৯৫%। এর পর কুয়েত ৯৪%, অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ৯ বাকি অংশ পড়ুন...
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আলে ইমরান শরীফ উনার ৭নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন, উনার মধ্য থেকে কিছু আয়াতে মুহকামাত (স্পষ্ট আয়াত শরীফ) এগুলো হল কিতাব উনার মূল, আর অন্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে দেয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
গত বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড দেয়ার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দেয়ার যে ঝামেলা, তা এড়াতে এই পরিপত্র জারি করা হয়েছে। সার্কেল এন্ট্রি দেয়নি। পেপার রিটার্ন যারা দিয়েছে, তাদেরটা অনলাইনে এন্ট্রি দেয়া হবে।
এনবিআরের সব কাজ ডিজিটাইজড করা হবে জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে মূল নিয়ামক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন দেশের তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ তথ্যমতে, বর্তমানে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। বিশাল এই জনশক্তি আগামী দিনে রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার সক্ষমতা রাখে। ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত এবং সচেতন এই প্রজন্ম প্রার্থীদের যোগ্যতা বিচারে অত্যন্ত গুরুত্ব দেবে, যা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে প্রধান প্রভাবক হিসেবে কাজ করবে।
গত বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আইসিটি বিভাগের ওয়েবসাইটে (িি.িরপঃফ.মড়া.নফ) এই শ্বেতপত্র প্রকাশ করা হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি খাতে বিগত সরকারের সময় গৃহীত বিভিন্ন উদ্যোগে সংঘটিত অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর শ্বেতপত্রটি চূড়ান্ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তঘেঁষা এলাকায় নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)। রাতের আঁধারে বিএসএফ সেখানে প্রায় এক কিলোমিটারজুড়ে সড়ক নির্মাণের চেষ্টা চালায় বলে ভাষ্য স্থানীয়দের।
তবে শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সড়কের কাজ বন্ধ করে বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করে বিএসএফ। এই ঘটনায় সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর কাছাকাছি এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদেশ থেকে পাঠানো প্রবাসী রেমিট্যান্স একইদিন বা পরবর্তী কর্মদিবসের মধ্যেই গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃসীমান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়ায় দেরি কমানো এবং কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ সংক্রান্ত সার্কুলার প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। তবে পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ( বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দুই বছর ধরে রান্নাবান্না চলছে। প্রতিদিন এখানে সন্তানসম্ভাবা নারীদের সিজারিয়ান অপারেশন হলেও কিছু সিনিয়র স্টাফ নার্স থিয়েটারের কক্ষ রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন।
অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালটির নার্সরা নিয়মিত এই অনিয়মের সঙ্গে জড়িত।
সম্প্রতি পাক-শাক করার একটি প্রামাণ্যচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই চিত্রে দেখা যায়, হাসপাতালের সিনিয়র নার্সদের দুজন অপারেশন থিয়েটারের কক্ষে শীতের পিঠা তৈরি করছেন। অন্যরাও অবাধে আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পাইপে গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না অনেকে। বাধ্য হয়ে সিলিন্ডার বা লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে। অনেকে আবার বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। এতে যে বাড়তি খরচ আর ঝামেলা হচ্ছে তা মধ্যবিত্তের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের এমন চিত্র দেখা গেছে। টানা বেশ কিছুদিন ধরেই গ্রাহকদের এমন ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকা বাকি অংশ পড়ুন...












