‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলেই টিটিকে মারধর
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কিশোরগঞ্জ সংবাদাদতা:
ভৈরবে চলন্ত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে ছাত্র পরিচয়ে কয়েকজনের বাগবিত-া হয়েছে।
এ সময় তারা টিটিইকে ‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলে শাসিয়েছে। এরপর স্টেশনে ট্রেন থামলে নেমে গিয়ে টিটিকে মারধর করারও অভিযোগ উঠেছে কতিপয় ছাত্র পরিচয়ধারীদের বিরুদ্ধে।
গত সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বেলা ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট চেকিং শুরু করেন রেলওয়ের সিনিয়র টিটিই তানজিম ফরাজি। টঙ্গী স্টেশন ছাড়ার পর ৮-১০ জন যাত্রী নিজেদের ছাত্র পরিচয় দিয়ে টিকিট ছাড়াই ভ্রমণ করছে বলে জানান।
টিটিই তাদের টিকিট কাটার অনুরোধ করলে তারা বাগবিত-ায় জড়িয়ে পড়ে। এসময় ছাত্র পরিচয়ধারীরা টিটিইকে শাসান। তাদের সঙ্গে থাকা বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী একজন মধ্যবয়স্ক যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করলে ওই যুবকরা টিটিইর প্রতি চরম ক্ষিপ্ত হয়। কিছুক্ষণ পর ভৈরব বাজার (জং) স্টেশনে ট্রেনটি পৌঁছালে টিটিই গাড়ি থেকে নামার পর ওই যাত্রীরা টিটিকে স্টেশন এলাকায় এলোপাতাড়ি মারধর শুরু করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই যুবকদের মারমুখী আচরণ থেকে তারা টিটিইকে উদ্ধার করেন। তারা বলেন, আমরা না বাঁচালে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। হামলাকারীরা ভৈরবের বাইরের লোক, তারা আমাদের এলাকার সুনাম নষ্ট করছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে ভুক্তভোগী সিনিয়র টিটিই তানজিম ফরাজি বলেন, তারা বলে- তারাই দেশ স্বাধীন করেছে, তাদের টিকিট লাগে না। আমি ভৈরব পর্যন্ত ডিউটি শেষ করে ট্রেন থেকে নেমে যাই। ভৈরব রেলওয়ে স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুহূর্তে ওই যাত্রীরা এসে আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় উঠিয়ে নিয়ে যেতে চায়। আমি না যেতে চাইলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করব। তবে আমি তাদের পরিচয় জানতে পারিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












