আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মবিরতিতে গেছে প্রায় ১৫ হাজার নার্স। উন্নত কর্মপরিবেশ, নিরাপদ জনবল নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার সুবিধা বজায় রাখার দাবিতে শুরু হওয়া এ ধর্মঘট শহরের ইতিহাসে সবচেয়ে বড় নার্স ধর্মঘট হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নিউইয়র্কের চিকিৎসা সেবা।
গত সোমবার (১২ জানুয়ারি) ভোরে শহরের তিনটি বেসরকারি হাসপাতাল-মাউন্ট সাইনাই, মন্টেফিওরি এবং নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালের নার্সরা কর্মস্থল ত্যাগ করে। দাবি করা হচ্ছে, দীর্ঘ আলোচনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের প্রধান দাবিগুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এদিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি।
তাই বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৯২ বারের মতো পেছালো।
জানা যায়, ২০১৬ সালের ৪ ফেব্র বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদাদতা:
কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় স্থানীয়রা। এসময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
গতকাল মঙ্গলবার (বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলার তাতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রনি খান মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোভ্যানে করে মস্তফাপুর থেকে ভাঙ্গা ব্রিজ এলাকায় যাচ্ছিলেন তাসলিমা, কোহিনুর ও নয়ন। এসময় তাদের সঙ্গে এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষক নিয়োগে ‘তাড়াহুড়ো’ করার অভিযোগ তুলেছেন নিয়োগপ্রত্যাশীরা। স্বল্প সময়ে আবেদন নিয়ে পরীক্ষা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার দ্রুত ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চূড়ান্তভাবে এ নিয়োগপ্রক্রিয়া শেষ করার পরিকল্পনা অধিদপ্তরের। এমন তাড়াহুড়োকে সন্দেহ-সংশয়ের চোখে দেখছেন সাধারণ চাকরিপ্রত্যাশীরা।
তবে অধিদপ্তর বলছে, শিক্ষক নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া তাদের নিয়মিত কাজ। তফসিল ঘোষণা, নির্বাচন বা অন্য কোনো বাকি অংশ পড়ুন...
চুয়াডাঙ্গা সংবাদাদতা:
জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ওই অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে সঠিক কারণ উদঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, গত ১২ জানুয়ারি (সোমবার) আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিয বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বসুন্ধরা ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজন চীনা নাগরিক রয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম কার্ড, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস উদ্ধার করা হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এসব তথ্য জানান।
ডিসি হাসান মোহাম্মদ জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ২ জন অঙ্গীভূত আনসার সদস্যের বিরুদ্ধে আনীত শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জানিয়েছে, প্রাথমিক স্পষ্ট অভিযুক্তদের এই অনৈতিক ও নিন্দনীয় কর্মকা- সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ এবং এর দায়ভার কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ বা শৃঙ্খলার ওপর বর্তায় না।
অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভাগীয় তদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগ করা কয়েকজন নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে।
শোনা যাচ্ছে, এই উদ্যোগের নেপথ্যে রয়েছে বামপন্থী কমুনিস্ট নেতৃত্ব দেয়ারা। তারা দিকনির্দেশনাও দেবে। সামনে থাকবে কিছু তরুণরা।
এ বিষয়ে মেঘমল্লার বসু গণমাধ্যমকে বলেছে, ১৬ জানুয়ারি এই প্ল্যাটফর্মের আত্মপ্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানকে কেন্দ্র করে নতুন এক যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছে তাতে যেকোনো সময় ইরানে তারা হামলা চালিয়ে বসতে পারে। এর কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইরান। তারা বলেছে, উপযুক্ত জবাব দেবে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তিনি বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) যেন তাদের তথাকথিত ‘প্রতারণামূলক কার্যকলাপ’ এবং ‘বিশ্বাসঘাতক ভাড়াটে দালালদের’ ওপর নির্ভর করা বন্ধ করে।
তিনি যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, মহান ইরানি জাতি শত্রুদের মুখোমুখি হয়ে নিজের দৃঢ় সংকল্প ও পরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ডিসি, এসপিরা যদি সৎ হয় তাহলে রাষ্ট্রের প্রায় ৬০-৭০ শতাংশ কাজ সুন্দরভাবে চলবে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এসময় মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমি যখন প্রথম নির্বাচনী প্রেস কনফারেন্স করেছি আমার জেলা শহরে। তখন আমাকে সবাই বলছে আপনি কি করবেন বলেন প্রতিশ্রুতি দেন। আমি বলছি আমি কি করবো না সে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তীব্র গ্যাসের সংকট ও মূল্যস্ফীতিসহ ৬ সমস্যায় পড়েছে দেশের রেস্তেরাঁ খাত। চলমান এসব সংকট নিরসনে সরকারে কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এছাড়াও শ্রমিক সংগঠনের পরিচয় দিয়ে হুমকি-ধামকি ও চাঁদাবাজির মাধ্যমে অনৈতিক সুবিধা বন্ধসহ রেস্তোঁরা খাত রক্ষায় আলাদা সুপরিকল্পনা ঘোষণার দাবি জানান এ খাতের মালিকরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
ইমরান হাসান বলেন, দেশে এখন লুটেরা, সাম্রাজ্যবাদী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার মার্কিন ও ইসরাইলী মদদপুষ্ট কথিত ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)’ নামক বিতর্কি জোট গঠনের বিষয়ে সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের গুরুত্ব স্বীকার করছে এবং এই বাহিনীতে যোগদানের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গত সোমবার সে দাবি করেছে, আমরা আইএসএফ গঠনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের গুরুত্ব স্বীকার করি। কিছু মুসলিম দেশও এই বাহিনীতে অংশগ্রহণে আগ্রহী। বাংলাদেশও বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।
উল্লেখ বাকি অংশ পড়ুন...












