ট্রাম্পের ২৫ ভাগ শুল্ক হুমকি, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা খামেনির
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানকে কেন্দ্র করে নতুন এক যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছে তাতে যেকোনো সময় ইরানে তারা হামলা চালিয়ে বসতে পারে। এর কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইরান। তারা বলেছে, উপযুক্ত জবাব দেবে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তিনি বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) যেন তাদের তথাকথিত ‘প্রতারণামূলক কার্যকলাপ’ এবং ‘বিশ্বাসঘাতক ভাড়াটে দালালদের’ ওপর নির্ভর করা বন্ধ করে।
তিনি যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, মহান ইরানি জাতি শত্রুদের মুখোমুখি হয়ে নিজের দৃঢ় সংকল্প ও পরিচয় প্রমাণ করেছে। এটি মার্কিন রাজনীতিকদের জন্য একটি সতর্কবার্তা- তারা যেন তাদের প্রতারণামূলক কার্যকলাপ বন্ধ করে এবং বিশ্বাসঘাতক ভাড়াটে দালালদের ওপর নির্ভর করা পরিত্যাগ করে। তিনি আরও বলেন, ইরানি জাতি শক্তিশালী, ক্ষমতাবান ও সচেতন। তারা শত্রুকে চেনে এবং সবসময়ই ময়দানে উপস্থিত থাকে।
গত সোমবার ট্রাম্প অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। একই সঙ্গে সে তেহরানের জোরপূর্বক বন্ধ করে দেয়া ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধারের উপায় নিয়েও কথা বলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)