মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ নারীসহ ৩ ভ্যানযাত্রী নিহত
মাদারীপুর সংবাদাদতা:
কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় স্থানীয়রা। এসময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
গতকাল মঙ্গলবার (বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলার তাতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রনি খান মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোভ্যানে করে মস্তফাপুর থেকে ভাঙ্গা ব্রিজ এলাকায় যাচ্ছিলেন তাসলিমা, কোহিনুর ও নয়ন। এসময় তাদের সঙ্গে এক শিশুও ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের তাতীবাড়ি এলাকায় এলে পেছন দিক থেকে আসা বরিশালগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও স্থানীয় বিক্ষুদ্ধরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।