ভোটের আগেই ১৪ হাজার শিক্ষক নিয়োগে তাড়াহুড়ো নিয়ে ‘প্রশ্ন’
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষক নিয়োগে ‘তাড়াহুড়ো’ করার অভিযোগ তুলেছেন নিয়োগপ্রত্যাশীরা। স্বল্প সময়ে আবেদন নিয়ে পরীক্ষা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার দ্রুত ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চূড়ান্তভাবে এ নিয়োগপ্রক্রিয়া শেষ করার পরিকল্পনা অধিদপ্তরের। এমন তাড়াহুড়োকে সন্দেহ-সংশয়ের চোখে দেখছেন সাধারণ চাকরিপ্রত্যাশীরা।
তবে অধিদপ্তর বলছে, শিক্ষক নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া তাদের নিয়মিত কাজ। তফসিল ঘোষণা, নির্বাচন বা অন্য কোনো কিছুর কারণে নিয়োগ আটকে রাখার সুযোগ নেই। শিক্ষক সংকট কাটিয়ে উঠতে তারা স্বাভাবিক নিয়মে কাজ করছে। এক্ষেত্রে তাহাহুড়োর অভিযোগ সত্য নয়।
জানা যায়, গত ৫ নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপ এবং ১২ নভেম্বর দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। দ্বিতীয় ধাপে ১৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এরপর ২ জানুয়ারি লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরীক্ষার তারিখ পিছিয়ে ৯ জানুয়ারি করা হয়।
এদিকে, গত ৯ জানুয়ারি পরীক্ষা নেওয়ার পর প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির সদস্যরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বৈঠক করে। সেখানে ২০ জানুয়ারির মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত নিয়োগের ফল প্রকাশ করা হবে। অর্থাৎ, বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ হবে।
চাকরিপ্রত্যাশীরা বলছেন, এর আগে প্রাথমিকে কখনো এত দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ করা হয়নি। এবার নির্বাচন সামনে রেখে অন্তর্র্বতী সরকার নিয়োগপ্রক্রিয়ায় তড়িঘড়ি করছেন। এ কারণে তাদের মধ্যে সন্দেহ বাড়ছে। প্রশ্নফাঁস, জালিয়াতি ও অনিয়ম হয়েছে অভিযোগ করে এ পরীক্ষা বাতিল করার দাবিতে আন্দোলনও করছেন।
পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করা চাকরিপ্রত্যাশী আনোয়ার হোসেন বলেন, ‘প্রশ্নফাঁস যে হয়েছে, তা দিবালোকের মতো সত্য। পরীক্ষার আগেই প্রশ্নপত্র একটি চক্রের হাতে চলে গেছে। সেই প্রশ্ন সোশ্যাল মিডিয়াতেও অনেকে পেয়েছেন। পরে দেখা গেছে প্রশ্নের সঙ্গে মিল রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












