চাকরি ও বিনিয়োগের প্রলোভনে প্রতারণা: চীনা ৫ নাগরিকসহ গ্রেফতার ৮
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বসুন্ধরা ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজন চীনা নাগরিক রয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম কার্ড, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস উদ্ধার করা হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এসব তথ্য জানান।
ডিসি হাসান মোহাম্মদ জানান, ডিবি সাইবার বিভাগের একটি টিম অনলাইনে চাকরির নামে প্রতারণা এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কয়েকটি অভিযোগ তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায়। গত ৭ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও হাসান জয়কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার (১২ জানুয়ারি) উত্তরায় অভিযান চালিয়ে পাঁচ বিদেশি নাগরিকসহ আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।
ডিবি সাইবার সূত্র জানায়, এই চক্রটি মূলত তিনটি কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত- অনলাইনে আকর্ষণীয় বেতনে ঘরে বসে চাকরির প্রলোভন; অধিক মুনাফায় বিনিয়োগের অফার দিয়ে ক্রিপ্টোকারেন্সি বা ফেক অ্যাপে টাকা জমা নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সস্তায় সরবরাহের চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)