নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক কার্যালয়ে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গত মঙ্গলবার গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনি অফিস বা নাহিদের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন-অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, এমন একটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণ অধিকার পরিষদ থেকে চলে যাওয়ার প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেছেন, যে দল ইসরাইলিদের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিভিন্ন সময়ে একাধিক দল বদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কি না এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।
গণ অধিকার পরিষদ প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বড় করছে সরকার। এ তালিকায় এখন ওষুধের সংখ্যা ১৩৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৯৫। এসব ওষুধ সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে হবে। সরকারের নেওয়া এ সিদ্ধান্তে ওষুধ শিল্প মালিকদের কিছুটা অসন্তোষ থাকলেও এতে চিকিৎসা ব্যয়ের বোঝা কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশা স্বাস্থ্য সংশ্লিষ্টদের।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, নতুন নীতিতে ফর্মুলাভিত্তিক মূল্য নির্ধারণ কার্যকর হলে অত্যাবশ্যকীয় ওষুধ আবার বাজারে আসবে এবং ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত। আমাদের প্রধান লক্ষ্য সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর 'বিএনসিসি' অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর সায়েন্স ল্যাব মোড়সহ একাধিক স্থানে অবরোধ কর্মসূচি হয়েছে। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে এই কর্মসূচি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীর দাবি, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। ব্যত্যয় হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে।
সায়েন্স ল্যাবে অবরোধ বাকি অংশ পড়ুন...
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিভৃত পল্লী গ্রাম হিন্দা কসবায় অবস্থিত ঐতিহাসিক হিন্দা শাহী জামে মসজিদটি স্থাপত্বের প্রাচীন সুনিপুন নির্মান শৈলীর এক অনন্য নিদর্শন। মোঘল স্থাপত্যের অনুকরনে তৈরি এই মসজিদটি আজও সকলের কাছে দৃষ্টিনন্দন হয়ে দাড়িয়ে আছে। এছাড়া মসজিদের দেয়ালে বিভিন্ন রংয়ের কাঁচ, মার্বেল পাথর ও সিরামিকের টুকরো বসিয়ে অলংকরণ বৃদ্ধি করা হয়েছে।
জানা গেছে এ মসজিদটির প্রতিষ্ঠাতা হলেন, চিশতীয়া তরিকার অন্যতম এক বুযূর্গ। যার নাম হযরত খাজা আব্দুল গফুর চিশতী। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রাম থেকে ষা বাকি অংশ পড়ুন...
স্কুলে হাতে লেখা আর বিশ্ববিদ্যালয়ে ওঠার পর নিজেদের মতো করে নোট নেয়া অর্থাৎ ল্যাপটপ। কি-বোর্ডের শব্দ শোনা যায়। কিন্তু এসব ক্লাসরুমে এখনো অনেককে দেখা যায়, যারা অন্যদের থেকে একটু আলাদা। সামনে খাতা-কলম রেখে বসে আছে। নোট নিচ্ছে। একবার লিখছে আবার কেটে দিচ্ছে।
ক্লাস শেষে সবাই একসঙ্গে বের হয়। তবে এক সপ্তাহ পরে সেই ক্লাসের পড়া সবার মাথায় সমানভাবে থাকে না।
এই ক্লাসে অনেকেই লেকচারের সবটুকুই নোট করেছে; কিন্তু সব মনে করতে পারে না। কেউ নিজের টাইপ করা নোট খুলে দেখেও বোঝে না ঠিক কী লিখেছে। কিন্তু যে খাতা-কলমে লিখেছিলো, সে আসলে মনে করতে পারে। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে- এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছে ট্রাম্প।
ইরানের সঙ্গে ‘বাণিজ্য করা’ বলতে কি বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছে, এ শুল্ক ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে।
ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এর পরেই রয়েছে ইরাক, আরব আমিরাত, তুরস্ক ও ভারত।
তেহরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলো ট্রাম্প। এরপরই বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সন্ত্রাসী ট্রাম্প।
হোয়াইট হাউজের মু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে আরব আমিরাতের সঙ্গে করা সকল ধরনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া সরকার। এর ফলে সোমালিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ বন্দর থেকে সরে যেতে হচ্ছে আমিরাতকে। সোমালিয়া সরকার বলছে, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণœ করার অভিযোগের প্রেক্ষিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
সোমালিয়ার এক জ্যেষ্ঠ সরকারি সূত্র ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের দেখা নথি অনুযায়ী, গত সোমবার মোগাদিশু সরকার আমিরাতের সঙ্গে করা সব চুক্তি বাতিল করে। এতে ফেডারেল সরকার, সংশ্লিষ্ট সংস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার ঐতিহাসিক পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে।
গত সোমবার (১২ জানুয়ারি) শুনানির প্রথম দিনে মামলার বাদি পক্ষ পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া অভিযোগ করেছে যে, মুসলিম রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার লক্ষ্যেই তাদের জীবনকে পরিকল্পিতভাবে বিভীষিকাময় করে তুলেছে মিয়ানমার। গত এক দশকের মধ্যে এটিই প্রথম কোনো গণহত্যার মামলা যা পূর্ণাঙ্গ শুনানির পর্যায়ে পৌঁছেছে।
বৈশ্বিক আইনি প্রেক্ষাপটে এই মামল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানজুড়ে ছড়িয়ে পড়া তীব্র সরকারবিরোধী বিক্ষোভের নেপথ্যে সন্ত্রাসী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কলকাঠি নাড়ছে বলে সরাসরি অভিযোগ করেছে তুরস্ক। আঙ্কারার দাবি, ইরানের অভ্যন্তরীণ এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত করার চেষ্টা করছে তেল আবিব।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক সম্প্রচারমাধ্যমে দেওয়া বক্তব্যে এই চাঞ্চল্যকর দাবি করেন।
হাকান ফিদান বলেন, মোসাদ এখন আর তাদের তৎপরতা গোপন রাখছে না; তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটের মাধ্ বাকি অংশ পড়ুন...












