দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখন্ডে হিমালয়ের পার্বত্য বনাঞ্চল
আল ইহসান ডেস্ক:
শীতের মৌসুমে যেখানে সাদা বরফের চাদরে ঢাকা থাকার কথা হিমালয়, সেখানে এখন দাউদাউ করে জ্বলছে আগুন। উত্তরাখ-ের বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল।
পরিস্থিতি এতটাই সঙ্কজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা।
সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে, জানুয়ারি মাসের শুরু থেকেই আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্তারা জানিয়েছে, এ বারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যেই উত্তরাখ-ের জন্য ১ হাজার ৬০০-এর বেশি সতর্কবার্তা জারি করেছে ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’।
ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশন মহাকাশ থেকে উত্তরাখ-ের দাবানলের একটি ছবি তুলেছে।
আরও পড়ুন
সব ›
তুমুল তুষারঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কবরে আম্রিকার পেনসিলভেনিয়া।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।