শরীয়তপুর সংবাদাদতা:
সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
গত শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও শক্তিশালী করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কথিত ধর্মভিত্তিক দলগুলোর ভোট 'এক বাক্সে' আনার লক্ষ্যে যে ১১ দলীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলছিল, তা থেকে সরে গেছে চরমোনাইর দল। এর ফলে বড় ধাক্কা খেয়েছে তাদের 'ওয়ান-বক্স পলিসি'।
ওইসব জোটের পক্ষে থাকা ভোটারদের সামনে এখন তিনটি পথ খোলা থাকছে: জামাত নেতৃত্বাধীন নির্বাচনী জোট, চরমোনাইর দল এবং বিএনপি নেতৃত্বাধীন জোট।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই বিভক্তি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনগুলোর ফলাফলে নির্ধারক ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে "ওয়ান-বক্স পলিসি" বাকি অংশ পড়ুন...
বিশ্ববিদ্যালয় সংবাদাদতা:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত একটি কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ ওঠায় সংগঠনটি তীব্র সমালোচনার মুখে পড়েছে।
গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত 'কুয়াশার গান' শিরোনামের কনসার্টে অনুষ্ঠানস্থলে একটি স্টল বসিয়ে বিনামূল্যে সিগারেট বিতরণ করার অভিযোগ পাওয়া যায়।
কনসার্টটি 'স্পিরিট অব জুলাই' নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে আয়োজন করে ডাকসু।
শিক্ষার্থীদের অভিযোগ, এমন কর্মকা- তামাক নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জুলাইয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এটা স্রেফ গণহত্যা। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, আপনারা শুনেছেন আমি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংস্কার নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক কথা রটানো হলেও যথেষ্ট সংস্কার হয়েছে বলে দাবি করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনে শাসন’ শীর্ষক সংলাপে এই দাবি করেন তিনি।
এসয় আসিফ নজরুল বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতো। বাড়তি ভিউ পাওয়া যায়। কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয়। যথেষ্ট হয়েছে। এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে করত বাকি অংশ পড়ুন...
সংস্কারের পক্ষে কথা বলা বর্তমান সরকারের প্রাতিষ্ঠানিক দায়িত্ব
নিজস্ব সংবাদদাতা:
সংস্কারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার সমর্থন গণতান্ত্রিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের পক্ষ থেকে তিনি গণমাধ্যমকে এ সম্পর্কে ব্যাখ্যা দেন।
তার দাবি, সংস্কারের পক্ষে প্রধান উপদেষ্টার অবস্থান ধারাবাহিকতা ও জবাবদিহিতারই প্রকাশ। যে নিজে সংস্কারের সমস্যা চিহ্নিত করেছে এবং সমাধানে ঐকমত্য বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদাদতা:
দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এরইমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সব কাগজপত্র পাঠিয়েছে। অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন করেছে। চীনা সরকারের বিশেষজ্ঞ দল যাচাই-বাছাই করছে। এখন তাদের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নীলফামারীতে বিতর্কিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণের উদ্দেশ্যে মতবিনিম সভায় অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদাদতা:
স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ কোনও রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনকালে দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পরিবারের কল্যাণে ও তাদের দেখভাল করার জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হবে। শহীদ পরিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যানজট নিরসন ও নগরবাসীর দ্রুত যাতায়াতের জন্য গড়ে উঠা ফ্লাইওভারগুলো এখন অপরাধীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে কাঙ্খিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। যথাযথ ব্যবস্থাপনার অভাব ও ফ্লাইওভারকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রাত নামলেই ফ্লাইওভার ঘিরে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন অপরাধী চক্র।
ফ্লাইওভার ব্যবহারকারী চালক-যাত্রীরা বলছেন, ফ্লাইওভারগুলোতে দুর্ঘটনা ও প্রাণহানি ছাড়াও ছিনতাইয়ের ঘটনায় নিরাপদে যাতায়াতে সব সময় আতঙ্কে থাকেন তারা। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, ফ্লাইওভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এখানে আকাশছোঁয়া অট্টালিকা যেমন আছে তেমনি আছে টিনের চালের বস্তি। সমাজের দুই প্রান্তের মানুষের অবস্থান এই আসনের নির্বাচনি আমেজে বৈচিত্র্য এনেছে। ভোটে জিততে হলে অভিজাত শ্রেণির সমর্থন যেমন লাগবে তেমনি লাগবে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের সমর্থনও।
মাসখানেক আগ পর্যন্ত এই আসনে মনোনয়নের দৌড়ে ছিলেন বিএনপির একাধিক নেতা। কিন্তু ১৭ বছরের নির্বাসন শেষে দলের কা-ারি তারেক রহমান দেশে ফেরার পর বদলে গেছে সব সমীকরণ। এখানে এখন বিএনপির প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যান নিজে। এ খবরে ভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন হবে বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে সম্পৃ বাকি অংশ পড়ুন...












