‘ওয়ান বক্স’ পলিসিতে হোঁচট: পাল্টে যেতে পারে ভোটের হিসাব
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কথিত ধর্মভিত্তিক দলগুলোর ভোট 'এক বাক্সে' আনার লক্ষ্যে যে ১১ দলীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলছিল, তা থেকে সরে গেছে চরমোনাইর দল। এর ফলে বড় ধাক্কা খেয়েছে তাদের 'ওয়ান-বক্স পলিসি'।
ওইসব জোটের পক্ষে থাকা ভোটারদের সামনে এখন তিনটি পথ খোলা থাকছে: জামাত নেতৃত্বাধীন নির্বাচনী জোট, চরমোনাইর দল এবং বিএনপি নেতৃত্বাধীন জোট।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই বিভক্তি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনগুলোর ফলাফলে নির্ধারক ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে "ওয়ান-বক্স পলিসি" টিকবে না। কিন্তু জামাতের মধ্যে এক ধরনের তাড়না ছিল। তারা এই জোটের মাধ্যমে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিল।
তবে জামাত এতে বড় বিপদে পড়বে এমনটা মনে করেন না মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, জামাতকে এখন নিজের শক্তিতে দাঁড়াতে হবে। দীর্ঘদিনের মিত্র বিএনপির সঙ্গ ছাড়া তারা কতটা শক্তিশালী, এই নির্বাচনে তার পরীক্ষা হয়ে যাবে।
নিষেধাজ্ঞার কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মূলত বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোটের মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, অনেকে আশা করেছিলেন এবার কথিত ‘ইসলামপন্থিদের’ ভোট এক হবে। কিন্তু দলগুলোর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। জামাত মওদুদী মতাদর্শের অনুসারী, আর ইসলামী আন্দোলন দেওবন্দি ঘরানার। তাই তারা একে অপরকে মেনে নিতে পারে না। ভোটের ক্ষেত্রে পরিস্থিতি এখন কিছুটা এলোমেলো হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)