নিজস্ব সংবাদদাতা:
রপ্তানিমুখী পোশাক খাতকে উৎসাহিত করতে ও প্রতিযোগিতা সক্ষম রাখতে আশির দশক থেকে সুতা আমদানিতে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে সরকার। দেশের বস্ত্রকল মালিকেরা চান না এ সুবিধা আর বহাল থাকুক। কারণ, প্রতিবেশী দেশ কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করছে। ফলে অস্তিত্বের সংকটের মুখে তারা। ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। এখন বাণিজ্য মন্ত্রণালয়ও বলছে, প্রতিবেশী দেশ থেকে কটন সুতা আমদানিতে বন্ড-সুবিধা প্রত্যাহার হোক।
তবে বন্ড-সুবিধা থাকবে কি থাকবে না বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদাদতা:
প্রথমবারের মতো চাষ হচ্ছে ওষধি গুণসম্পন্ন ‘রোজেলা চা’। পরীক্ষামূলক চাষেই মিলেছে অভাবনীয় সাফল্য। স্বল্পখরচে অধিক লাভ হওয়ায় অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে এ লাল চা চাষের স্বপ্ন দেখছেন। কৃষি বিভাগও বলছে, রোজেলা চা’ চাষে বাণিজ্যিক ব্যাপক সম্ভাবনা রয়েছে।
পরীক্ষামূলকভাবে দুই শতক জমিতে এ অর্থকরী ফসলের চাষ করেছেন টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা গ্রামের স্বর্ণপদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন। ফলন ও চায়ের স্বাদ প্রত্যাশার চেয়েও বেশি। নেই কোনো যতœ, নেই রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার। এন্টিঅক্সিডেন্টসহ নানা ওষু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের ভাঙচুর, সহিংসতা ও কর্তব্যরত এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
গত শনিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, গত জুমুয়াবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় হাসপাতালের শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। একইসঙ্গে এটি দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রের অব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার দুর্বলতা এ বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদাদতা:
মেঘনা নদীতে বেড়েছে সশস্ত্র ডাকাত দলের উপদ্রব। এতে উপকূলীয় প্রায় ৪০ হাজার জেলের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। গত কয়েক দিনে ট্রলারে হামলা, দুর্ধর্ষ ডাকাতি এবং অস্ত্রের মুখে জেলে অপহরণের ঘটনায় নদীজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১১ জানুয়ারি রাতে হাকিমউদ্দিন মৎস্য ঘাট এলাকায় তিনটি ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি এবং আগ্নেয়াস্ত্রের মুখে চার জেলেকে অপহরণের ঘটনায় নদীজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহরণের পর কয়েক দফায় প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে জেলেরা ফিরে আসলেও প্রাণের ভয়ে সন্ধ্যার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সুপারিশকৃত কাঠামোয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিচের দিকের গ্রেডগুলোতে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থাকলেও তা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন যেখানে ৭৮ হাজার টাকা, সেখানে তা বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকারও বেশি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনতে ১:৮ অনুপাত বজায় রাখার সুপারিশ কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইসির সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন তারা। এছাড়া আরো দুই ইস্যুতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা। পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইসির সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন তারা। এছাড়া আরো দুই ইস্যুতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাভারের পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে ফের দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি এক নারী ও এক শিশুপুত্রের হতে পারে। এর আগে কিছুদিন আগে একই স্থানে একে একে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রসাব করার উদ্দেশ্যে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতর বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদাদতা:
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিতর্কিত বক্তা আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন নারীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেয়ার প্রতিবাদে এ মিছিল বের করা হয়।
তারা বলেন, একজন মৃত মানুষকে নিয়ে কোন আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।
এর আগে গত জুমুয়াবার (১৬ জানুয়ারি) কোকোকে নিয়ে আমির হামজার একটি কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাই ‘মব’ শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তাজুল ইসলাম এ কথা বলেন। সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
তাজুল ইসলামের এমন বক্তব্যের পর একাধিক বক্তা তার বক্তব্যের সমালোচনা করেন। এমন বক্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সংবিধান ও সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন মামুন হাওলাদার নামে এক সচেতন নাগরিক। আবেদনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের দাবি জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই আবেদন জমা দেওয়া হয়।
আবেদনকারী মামুন হাওলাদার চিঠিতে উল্লেখ কর বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদাদতা:
কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান রনিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে- ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করেছে।
উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে একটি ডাকাতি, দুটি চুরি, একটি অস্ত্র মামলা ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। ঘটনার দিন কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকারের সিদ্ধান্তে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানির একপর্যায়ে তিনি এ মন্তব্য করেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্ক চলাকালে বিষয়টি উঠে আসে। টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী লিয় বাকি অংশ পড়ুন...












