রাতে ‘অনিরাপদ’ ফ্লাইওভার
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
যানজট নিরসন ও নগরবাসীর দ্রুত যাতায়াতের জন্য গড়ে উঠা ফ্লাইওভারগুলো এখন অপরাধীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে কাঙ্খিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। যথাযথ ব্যবস্থাপনার অভাব ও ফ্লাইওভারকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রাত নামলেই ফ্লাইওভার ঘিরে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন অপরাধী চক্র।
ফ্লাইওভার ব্যবহারকারী চালক-যাত্রীরা বলছেন, ফ্লাইওভারগুলোতে দুর্ঘটনা ও প্রাণহানি ছাড়াও ছিনতাইয়ের ঘটনায় নিরাপদে যাতায়াতে সব সময় আতঙ্কে থাকেন তারা। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, ফ্লাইওভারকেন্দ্রিক অপরাধ কমাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত টহল বাড়ানো হয়েছে।
নগরবাসীর সুবিধার্থে রাজধানীতে ছয়টি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। সেগুলো হলো, মহাখালী ফ্লাইওভার, খিলগাঁও ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার, টঙ্গী ফ্লাইওভার ও মালিবাগ-মৌচাক ফ্লাইওভার। অব্যবস্থাপনা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ফ্লাইওভারগুলো ঘিরে সক্রিয় হয়ে উঠেছে অপরাধীরা। এর মধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারে যান চলাচল বেশি থাকায় তুলনামূলক কম দুর্ঘটনা ঘটে। তবে, যানজটে গাড়ি থামলে ছিনতাইয়ের কবলে পড়ে অনেকে। নির্জনতার সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই, ডাকাতি ও মাদকসেবনে সক্রিয় রয়েছে নানা অপরাধী।
এছাড়া ফ্লাইওভারের নিচেসহ আশপাশ ও রেললাইন ঘিরে থাকা ভাসমান ছিন্নমূল কিশোর ও লোকজনদের অধিকাংশই মাদক সেবন এবং ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। এসব অপরাধীরা যাতায়াতকারীদের টার্গেট করে মোবাইলফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
ফ্লাইওভারের পিলারের উপরে থাকা ফাঁকা স্থানও ছিন্নমূল ও ভবঘুরেদের আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়েছে। এসব ফাঁকা স্থানে অবস্থান নিয়ে ছিনতাই করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
ফ্লাইওভারের নিচের জায়গা দখল করেও গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ঘিরেও সক্রিয় রয়েছে একাধিক অপরাধী চক্র। অনেক জায়গায় ভাসমানরা আবাসন গেড়েছে। গভীর রাতে এসব খুপরি ঘরে বসে চলে মাদকসেবন ও বিক্রি। বিভিন্ন সময় পুলিশ অভিযান চালিয়ে ভাসমানদের পাশাপাশি এসব স্থাপনা উচ্ছেদ করেছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার ফের দখল হয় ফ্লাইওভারের নিচের অংশ।
ফ্লাইওভারকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধীদের নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দারা সর্বদা তৎপর রয়েছে। ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ফ্লাইওভারকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












