কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ ডাকসু’র!
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিশ্ববিদ্যালয় সংবাদাদতা:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত একটি কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ ওঠায় সংগঠনটি তীব্র সমালোচনার মুখে পড়েছে।
গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত 'কুয়াশার গান' শিরোনামের কনসার্টে অনুষ্ঠানস্থলে একটি স্টল বসিয়ে বিনামূল্যে সিগারেট বিতরণ করার অভিযোগ পাওয়া যায়।
কনসার্টটি 'স্পিরিট অব জুলাই' নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে আয়োজন করে ডাকসু।
শিক্ষার্থীদের অভিযোগ, এমন কর্মকা- তামাক নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রচারণা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিষয়টি নিয়ে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন কার্যক্রম অনুমোদনের বিষয়ে ডাকসুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, আইনের ৫(খ) ধারায় তামাকজাত দ্রব্যের বিনামূল্যে বিতরণ বা কম দামে বিক্রি করে ভোক্তা আকৃষ্ট করা নিষিদ্ধ।
একই আইনের ৫(গ) ধারায় কোনো অনুষ্ঠান স্পনসর করা, অনুদান দেওয়া বা অন্য কোনো উপায়ে তামাকজাত দ্রব্যের প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
এসব ধারার লঙ্ঘনে অনূর্ধ্ব তিন মাসের বিনাশ্রম কারাদ- বা অনধিক এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া, আইনের ৬(খ) ধারা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের একশ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করলে পাঁচ হাজার টাকা অর্থদ-ের বিধান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)