নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আগামী ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথের সম্ভাব্য তারিখ ধরা হয়ে হয়েছে ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি। তবে এর আগেও হতে পারে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ‘৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হচ্ছে, বিষয়টি এমন নয়। মন্ বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ‘ডাউকি ফল্ট’ এলাকায়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট ও পাশর্^বর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। ভূমিকম্পটির উৎপত্তিস্থল গোয়াইনঘাটে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের কাজের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের যানবাহন রিকুইজিশন করছে। এর প্রভাব পড়েছে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থায়। বাসের সংখ্যা অস্বাভাবিক কমে যাওয়ায় সকাল থেকেই অফিসপাড়া ও প্রধান মোড়গুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও কাক্সিক্ষত বাস না পেয়ে অনেককেই চরম ভোগান্তি নিয়ে ফিরে যেতে হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে রামপুরা, ফার্মগেট, শাহবাগ, মিরপুর-১০, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় ঘুরে দেখা যায়, যাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিক ও ঘরমুখী মানুষ। সকাল আটটার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অবরোধ করেন তারা। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার পুলিশের আশ^াসে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।
বাসের জন্য অপেক্ষারত শ্রমিকরা বলেন, নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের ছুটি শুরু হওয়ায় সকাল থেকে বাড়ি যাওয়ার জন্য তাঁরা বাসস্ট্যান্ডে জড়ো হচ্ছেন। যাত্রী পরিবহনের মতো বাসের সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ^াসী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের চলাচলের জন্য নিজস্ব গাড়ির বাইরে সরকারি ও বেসরকারি গাড়ি রিকুইজিশনের জন্য ডিএমপির ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে রাজধানীসহ দেশজুড়ে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এতে ব্যাপক দুর্ভেগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
রাজধানীর আজিমপুর থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের এক মালিকের দুইটি গাড়িও রিকুইজিশনে নেয়া হয়েছে।
মালিক অভিযোগ করেছেন, ট্রাফিক পুলিশ তাকে জানানোর প্রয়োজনই মনে করেনি, সরাসরি রাস্তায় গাড়ি আটকিয়ে স্লিপ ধরিয়ে দেয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
প্রকাশি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত এক ‘বাণিজ্য চুক্তি’র আওতায় আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ক্রয় তালিকায় বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ যুক্ত হলে মোট লেনদেনের পরিমাণ আরও বাড়বে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বোয়িংয়ের সঙ্গে ১৪টি বিমান কেনার চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি ‘এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’- এর স্বচ্ছতা ও সার্বভৌমত্ব বজায় রাখা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, চুক্তিতে একটি বিশেষ শর্ত রাখা হয়েছে। যদি ভবিষ্যতে কোনও সরকার মনে করে এই চুক্তি দেশের স্বার্থের অনুকূল নয়, তবে তারা উপযুক্ত নোটিশ দিয়ে এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। ফলে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনও সুযোগ এখানে নেই।”
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা এই চুক্তির বিস্তারিত তুলে বাকি অংশ পড়ুন...
খাগড়াছড়ি সংবাদদাতা:
বসন্তের ছোঁয়া পেতে কয়েকদিন সময় লাগবে এরই মধ্যে বসন্তের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গাসহ পার্বত্য এলাকার পাহাড়ি জনপদ। সবুজ পাহাড়ের ঢালে ঢালে আমবাগানে থোকায় থোকায় ঝুলে আছে আমের মুকুল। এ দৃশ্য পাহাড়ি কৃষকদের মনেও জাগিয়েছে সম্ভাবনার নতুন স্বপ্ন।
স্থানীয় আমচাষিরা জানান, চলতি মৌসুমের শুরু থেকেই আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকায় পাহাড়ি এলাকার আমবাগানগুলোতে গাছে গাছে থোকায় থোকায় মুকুল দেখা যাচ্ছে। অতিরিক্ত শীত বা অসময়ের বৃষ্টি না হওয়ায় মুকুল আসার পরিবেশ এবার বেশ সহায়ক ছিল বলে জানান তারা। বর্তম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৫ সালে সারাদেশে অগ্নিকা-ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারাদেশে মোট ২৭,০৫৯টি অগ্নিকা- ঘটেছে, যা দিনে গড়ে প্রায় ৭৫টি। অগ্নিকা-ের প্রধান কারণ হিসেবে বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা, গ্যাস সিলিন্ডার ও সরবরাহ লাইন লিকেজ চিহ্নিত হয়েছে।
এই অগ্নিকা-ে প্রায় ৫৬৯ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৮৬৪ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। তবে ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যমে ৩,২৬৩ কোটি ৬২ লাখ ১ হাজার ৯১৬ টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছে। সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এখনো জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্বেগের বড় কারণ অবৈধ অস্ত্র। থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া এসব আগ্নেয়াস্ত্র ভোটে বিরূপ প্রভাব ফেলতে পারে। দ্রুত এসব অস্ত্র উদ্ধার করে ভোটারদের স্বস্তি ফেরানোর বিকল্প নেই।
নির্বাচন সামনে রেখে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ নিয়ে পুলিশ দফায় দফায় বৈঠক করেছে। সর্বশেষ গত ২৯ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ব্যাপারে তিনি আরো কঠোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জান বাকি অংশ পড়ুন...












