ফাঁকা ঢাকায় পরিবহন সংকট, বিপাকে সাধারণ যাত্রীরা
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নির্বাচনের কাজের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের যানবাহন রিকুইজিশন করছে। এর প্রভাব পড়েছে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থায়। বাসের সংখ্যা অস্বাভাবিক কমে যাওয়ায় সকাল থেকেই অফিসপাড়া ও প্রধান মোড়গুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও কাক্সিক্ষত বাস না পেয়ে অনেককেই চরম ভোগান্তি নিয়ে ফিরে যেতে হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে রামপুরা, ফার্মগেট, শাহবাগ, মিরপুর-১০, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় ঘুরে দেখা যায়, যাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ পরপর কিছু বাস আসতে দেখা গেলেও অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই উঠতে পারেননি।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল ও কলেজে যাওয়া শিক্ষার্থীরা। মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ক্লাস টেস্ট চলছে, বাস সংকটের কারণে দেরি হয়ে যাচ্ছে।
এদিকে সাধারণ ছুটিসহ অনেকেই এবার টানা চারদিন ছুটি কাটাচ্ছে। ইতিমধ্যেই ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। অনেকেই ছুটছেন গ্রামে। তাই ঢাকার রাস্তায় নেই চিরচেনা ব্যস্ততা, নেই যানজট।
সকাল থেকেই দেখা যায়, লোকজন ব্যাগ নিয়ে ঢাকা ছাড়ছেন। ভিড় করছে কমলাপুর রেলস্টেশন, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে। স্টেশন ও টার্মিনালজুড়ে মানুষের ভিড় আর ব্যস্ততা। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা খুবই কম। অনেকে টিকেট না পেয়ে উঠছে ট্রেনের ছাদে। ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা। আবার বাসের টিকেট না পেয়ে অনেকে যাচ্ছেন ট্রাকে করে।
অন্যদিকে, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘসময় অপেক্ষা করেও বাস পাচ্ছেন না যাত্রীরা। বাধ্য হয়ে ট্রাকে করে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। অভিযোগ করছেন, বেশি ভাড়া নেওয়ারও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)