‘রিকুইজিশন আতঙ্কে’ গাড়ি চালকরা, দুর্ভোগ যাত্রীদের
-ক্ষতিপূরণ অনিশ্চয়তায় গাড়ি মালিকরা
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের চলাচলের জন্য নিজস্ব গাড়ির বাইরে সরকারি ও বেসরকারি গাড়ি রিকুইজিশনের জন্য ডিএমপির ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে রাজধানীসহ দেশজুড়ে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এতে ব্যাপক দুর্ভেগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
রাজধানীর আজিমপুর থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের এক মালিকের দুইটি গাড়িও রিকুইজিশনে নেয়া হয়েছে।
মালিক অভিযোগ করেছেন, ট্রাফিক পুলিশ তাকে জানানোর প্রয়োজনই মনে করেনি, সরাসরি রাস্তায় গাড়ি আটকিয়ে স্লিপ ধরিয়ে দেয়া হয়েছে। কাগজপত্র জব্দ করে রাখা হচ্ছে। এটার ক্ষতিপূরণ দেবে কে? এটা জানা দরকার। না হলে আমার পরিবারসহ চলতে হবে কঠিন পরিস্থিতিতে।
ভিআইপির মতো আজিমপুর বাসস্ট্যান্ড থেকে চলাচল করা বেশিরভাগ পরিবহনের গাড়িও রিকুইজিশনের আওতায় পড়েছে। মালিক, চালক বা সহকারীরাও জানেন না, তারা কি খাবার খরচ পাবেন কিনা।
পরিবহন স্টাফরা বলেন, রাস্তায় হঠাৎ সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে কাগজপত্র নিয়ে গেছে, লাইসেন্সও নিয়েছে এবং একটি রিকুইজিশন স্লিপ ধরিয়ে দিয়েছে। স্লিপ অনুযায়ী গাড়ি দিতে হবে। কিন্তু গাড়িতে থাকা তিনজনের বেতন বা চলার খরচের ন্যূনতম অংশটুকু সরকার দেয়নি। ভোর থেকে কাজ শুরু করতে হবে, ভোট দিতে পারব না। সরকারকে এটা বিবেচনা করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, অন্যান্য নির্বাচনের সময় রিকুইজিশনের আগে সমিতির সঙ্গে আলোচনা করা হতো। কিন্তু এবার কিছুই করা হয়নি। সংগঠনটির মহাসচিব সাইফুল আলম বলেন, এবার পুরো ব্যাপারটাই ব্যত্যয় হয়েছে। কোনো রেসপন্স বা লিখিত উত্তর দেয়া হয়নি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, নির্বাচন কমিশনের সচিব ও কমিশনারদের লিখিত চিঠি দিয়েছি, যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ এবং আইজিপিকেও জানিয়েছি। তাতেও কোনো সাড়া পাইনি।
তবে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢালাওভাবে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করা হয়নি; সরকারি গাড়িও রিকুইজিশনের আওতায় রয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, রিকুইজিশনের নিয়ম প্রচলিত আছে। হিসাব রাখা হচ্ছে, হিসাব শেষে আমরা চেষ্টা করব প্রতিটি রিকুইজিশন গাড়ির মালিককে কিছু ক্ষতিপূরণ দেয়ার। কতটা সম্ভব হবে বা কত টাকা দেয়া যাবে, সেটা এখন বলা যাচ্ছে না।
পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই সিস্টেম তৈরি না করে গাড়ি রিকুইজিশন করা ঠিক হয়নি। রিকুইজিশনকৃত গাড়ি যাতে সঠিক ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












