রাজশাহী সংবাদদাতা:
পুঠিয়া উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাক ও নছিমনের সংঘর্ষে দু’জন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও তার সহকারী। গতকার মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়ার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, তাহেরপুর থেকে মুরগিবোঝাই নছিমন পুঠিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবোঝাই ড্রাম ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। নিমতলা এলাকায় ট্রাক ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সার ক্রয় ও সার সংরক্ষণ এবং বিতরণের সুবিধার্থে বাফার গুদাম নির্মাণে ৪২১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৬০৫ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল মঙ্গলবার সরকার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, তিউনিশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
একই বৈঠকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে নতুন বিশ^বিদ্যালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে নতুন এই বিশ^বিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬' গেজেট আকারে প্রকাশ করে।
এতে বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ একাডেমিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনকালীন ডিউটির জন্য রিকুইজেশন করা যানবাহনের শ্রমিকদের ঠিকমতো খাবারের বিল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। খাবারের বিল বাড়ানোর দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছে পরিবহন শ্রমিকেরা।গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও এলাকায় তারা অবস্থান নেয়।
অবস্থানরত শ্রমিকদের অভিযোগ, গত ৭ ও ৮ ফেব্রুয়ারি থেকে তাদের ডিউটির জন্য আনা হলেও ঠিকমত খাবারের বিল দেওয়া হচ্ছে না। সারাদিন খাবার বিল বাবদ ৭০-৭১ টাকা দেওয়া হচ্ছে। একজন লোকের সারাদিন খাবারের জন্য অন্তত ৩০০ টাকা দেওয়া উচিৎ বলে তারা জানান।
পরবর্তীতে শ্রমিক নেতারা ঘটনাস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। ওই দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, সারা দেশের আকাশ শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যা ছিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
টানা চারদিনের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার বিকেল থেকেই যানবাহন চলাচল থেমে থেমে চলছে, কোথাও কোথাও সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। ছুটির সুযোগে গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে বাড়ি ফেরায় মহাসড়কে এই অচলাবস্থার সৃষ্টি হয়। পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপকে পুঁজি করে পরিবহন সংশ্লিষ্টরা কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থেকে গাজীপুর চৌর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশে^র ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।
এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। আর ৯ স্কোর নিয়ে সবচেয়ে বাকি অংশ পড়ুন...
বিশ^বিদ্যালয় সংবাদদাতা:
ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। তবে এখনো অব্যাহতি পত্র জমা দেননি বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে এই ইচ্ছার কথা ব্যক্ত করলেন ঢাবি উপাচার্য।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম অংশীজনদের সহযোগিতায় আপদকালীন বা সেই বিশেষ পরিস্থিতি আমরা অতিক্রম করতে পেরেছি। আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টার মতে, দক্ষ লোকদের দিয়ে অর্থ পাচার করা হয়েছে, তাই ফেরত আনার বিষয়টি জটিল।
অর্থ উপদেষ্টা বলেন, কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এ বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।
এসময় তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব কাজ করা হয়েছে সেটি পরবর্তী সরকার যেন চালিয়ে নিয়ে যায় সেই পরামর্শ দেন। তিনি বলেন, মন্ত্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, ২৯৯ আসনে সব ব্যালট পেপার চলে গেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাবেন কেন্দ্রে। সাংবাদিকেরা সৎ তথ্যের ব্যবহার করবেন। তবে অপতথ্য যেন প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে কাজ চলছে। তবে এই প্রক্রিয়া জটিল এবং হিসাব-নিকাশ করে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা এটা বিবেচনা করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মতো করে বলেছেন। তবে আমরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আগামী ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথের সম্ভাব্য তারিখ ধরা হয়ে হয়েছে ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি। তবে এর আগেও হতে পারে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ‘৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হচ্ছে, বিষয়টি এমন নয়। মন্ বাকি অংশ পড়ুন...












