স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামাত সংঘর্ষ, আহত অন্তত ২০
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
একটি স্কুল কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার মিরপুরে বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
'বিকেলে স্কুল মাঠে আমার উপস্থিতিতে মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু আমি যাওয়ার আগেই তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন,' যোগ করেন তিনি।
ওসি দাবি করেন, সে সময় উভয়পক্ষের কয়েকশ নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের অনেতের হাতে দেশীয় ধারাল অস্ত্রও ছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ জন আহত ব্যক্তি হাসপাতালে এসেছেন। এরমধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর।
হাসপাতালে আহত কর্মীদের দেখতে আসা জেলা জামাতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন, 'বুরাপাড়া স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাদের স্থানীয় জামায়াতের এক নেতার নাম জমা দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি নেতা নাসির আমাদের প্রার্থীর নাম তুলে নিতে হুমকি দেন। হুমকিতে কাজ না হওয়ায় গতরাতে তার বাড়িতে হামলা করা হয়।'
সুজা উদ্দিন জানান, এই হামলার প্রতিবাদে 'শালিসি মিটিং'র আয়োজন করা হয়।
তিনি বলেন, 'সেখানে বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। কিন্তু এর মধ্যেই নাসিরের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।'
বিএনপির হামলায় জামায়াতের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এই সংঘর্ষে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
মিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব রহমত আলী রব্বান বলেন, 'এটি এলাকার গোষ্ঠীগত দ্বন্দ্ব। এখানে বিএনপির কেউ নেই।'
নাসির দলের কোনো পদধারী নেতা না বলেও দাবি করেন তিনি।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, 'নাসির নামে কোনো নেতার নাম আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে জানাতে পারব।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)