লস অ্যাঞ্জেলসের দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, মৃতের সঠিক তথ্য দিচ্ছে না কর্তৃপক্ষ
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলমান ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে। বরং দিক পরিবর্তন করে নতুন নতুন এলাকা ছাই করে চলেছে।
সেই সঙ্গে দাবানলের আগুনে মৃত্যুর সঠিক সংখ্যা গোপন করে চলেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। তাদের তথ্যমতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাড়িয়েছে। সেই সঙ্গে নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৬ জন। এদিকে, আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা দিনরাত কাজ করে চললে আশানুরুপ অগ্রগতি দেখা যাচ্ছে না।
অন্যদিকে, আবহাওয়া পূর্বাভাস বলছে, রোববার (১২ জানুয়ারি) রাত থেকে বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত শুষ্ক বাতাস ‘সান্তা আনার’ গতি বেড়ে ঘণ্টায় ৬০ মাইল (৯৬ কি.মি.) পর্যন্ত পৌঁছাতে পারে। এতে পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠতে পারে।
দাবানলের সর্বশেষ পরিস্থিতি:
লস অ্যাঞ্জেলসের আশপাশে তিনটি বড় দাবানল এখনো জ্বলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্যালিসেডসের ২৩ হাজার একরের বেশি জায়গা পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় লস অ্যাঞ্জেলসের ফায়ার চিফ ক্রিস্টিন অক্ষত এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা:
দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলগুলোতে ১৪ হাজার দমকলকর্মী কাজ করছে এবং তাদের সহায়তা করছে ৮৪টি প্লেন ও ১,৩৫৪টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন। এদিকে, লুটপাট রোধে ৪০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে, যা আরও ১ হাজার বাড়ানো হচ্ছে।
এরই মধ্যে লুটপাটের জন্য ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন দমকলকর্মী ছদ্মবেশে লুটপাটের চেষ্টা করছিলো বলে জানা গেছে।
................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)