নিজস্ব প্রতিবেদক:
মেঘনা নদীতে আবারও ভাঙন শুরু হয়েছে। ফলে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে জেলার সরাইলে উপজেলার একের পর এক গ্রাম। বিশেষ করে ভাঙন শুরু হয়েছে উপজেলার পানিশ্বর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী গ্রাম গুলো।ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক পরিবার ও কৃষি জমি। দ্রুত ভাঙন ঠেকানো ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।
পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুর হোসেন জানালেন ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করতে একটি স্থায়ী প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কাশ্মীরের পহেলগাঁও এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অনলাইনে ভারতীয় গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হয়, সন্ত্রাসীরা নৌবাহিনীর এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এবং ওই ছবিতে থাকা দম্পতি হচ্ছেন নিহত ওই কর্মকর্তা ও তার স্ত্রী।
তবে এবার স্পষ্ট হয়েছে- ছবিতে থাকা ওই দম্পতি বেঁচে আছে। তারা নিজেরাই একটি বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ওই নারী বলেছে, আমরা এখনো বেঁচে আছি। অথচ আমাদের ছবি দেখিয়ে বলা হচ্ছে আমরা মারা গেছি। আমাদের নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচিত করা হচ্ছে, অথচ আমরা জানিই না কেন এই দা বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
স্ত্রী শাহিদাকে শ্বাসরোধে হত্যা করে আব্দুল মোমিন। ধরা পড়া থেকে বাঁচতে সে লাশ ফেলে আসে সেপটিক ট্যাংকে। এরপর সে ফজরের নামাজের ইমামতি করতে মসজিদে যায়। বাসায় ফিরে সবাইকে ডেকে জানায়, স্ত্রীকে খুঁজে পাচ্ছে না।
এদিকে লাশ টেনেহিঁচড়ে সেপটিক ট্যাংকের দিকে নিয়ে যাওয়ার আলামত দেখে স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা সেপটিক ট্যাংকের স্ল্যাব খুলতেই বিবস্ত্র অবস্থায় শাহিদার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহিদা-মোমিন দম্পতির ছেলে মাছুম বিল্লাহ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনের একাধিক এলাকায় দস্যুরা কার্যত গড়ে তুলেছে একটি ছায়া-প্রশাসন। কেউ বনে যেতে চাইলে, আগে থেকে যোগাযোগ করতে হয় দস্যু বাহিনীর সঙ্গে। নির্ধারিত ‘মাশুল’ বা অর্থ পরিশোধ করলেই মিলছে অনুমতি। না হলে জিম্মি, নির্যাতন বা ছিনতাইসহ নানান বিপত্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে সুন্দরবনের বিভিন্ন এলাকায় শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একাধিক দস্যু বাহিনী। মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে জেলে প্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা। বিকাশের মাধ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র চালনার প্রশিক্ষণ। বলা হচ্ছে ‘গেজেটের ভাষার অসংগতি’ই এর কারণ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৫ দিন মেয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। কোর্সটি শুরু হওয়ার ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত-দখলকৃত কাশ্মীরের পর্যটকদের উপর সহিংস হামলা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে শিখ ফর জাস্টিস (এসএফজে) এবং সর্বদলীয় হুরিয়ত কনফারেন্স (এপিএইচসি)।
এসএফজে নেতা বলেছে, গুরপতবন্ত কাশ্মীরি স্বাধীনতা আন্দোলনকে কলঙ্কিত করতে এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে ভারতীয় সংস্থাগুলির পরিচালিত এটি একটি সাজানো হামলা (ফলস ফ্লাগ অপারেশন) ছিল।
পান্নুন প্রশ্ন তোলেছে, হিন্দুদের হত্যা করে কি কাশ্মীরের স্বাধীনতা ত্বরান্বিত হবে? বলেন, এই ধরনের ঘটনা থেকে কেবল মোদি সরকারই লাভবান হবে। একজন শিখ হিসেবে আমি এই ধ বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
আখাউড়া সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএসফের গুলিতে আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
গতকাল জুমুয়াবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আসাদুল ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তাকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইটনা সীমান্তের ভারতীয় অংশে আসাদুল ইসলামকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে হানাদার বিএসএফ। এতে আসাদুলের চোখে লেগে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাতের চোরাগোপ্তা মিছিলে অংশগ্রহণকারীদের জনপ্রতি দেয়া হচ্ছে ৫ হাজার টাকা। মিছিলের সামনের সারিতে থাকাদের জন্য বরাদ্দ ৮ থেকে ১০ হাজার টাকা। আর পুলিশের হাতে গ্রেফতার হলে তাকে দুই মাসের মধ্যে জামিনে আনতে যত খরচ লাগবে তার পুরোটাই বহন করবে মিছিলের আয়োজকরা। এমন প্রতিশ্রুতিতেই রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে চলছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের রাতের চোরাগোপ্তা মিছিল।
সম্প্রুতি রাতের মিছিল থেকে গ্রেফতার হওয়া কয়েকজন পুলিশকে এমন তথ্য দিয়েছে। মিছিলে ব্যয়ের বেশিরভাগ টাকা দেয়া হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরাইলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে ৭.৫ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন। সরকারের বামপন্থি জোটের সহযোগীদের চাপের কারণে চুক্তিটি বাতিল হলো।
স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলজাজিরাকে বলেছে, ‘০২৪ সালের অক্টোবরে, চুক্তির সম্ভাব্য সমাপ্তি নিয়ে একটি গবেষণা শুরু করা হয়েছিল। গবেষণার পর, মন্ত্রণালয় রাষ্ট্রীয় আইনজীবীর সুপারিশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
গত বুধবার (২৩শ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান এড়াতে অস্ত্র চুক্তি বাতিল করার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ছয় সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের সাতটি রিপার ড্রোন ভূপাতিত করেছে হুতি বাহিনী, যার মোট মূল্য ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
হুথির বিরুদ্ধে সামরিক অভিযানে এটি পেন্টাগনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ও নাটকীয় আর্থিক ক্ষতির ঘটনা।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলছে, গত এক সপ্তাহেই তিনটি রিপার ড্রোন ভূপাতিত হয়েছে- যা ইয়েমেনে মার্কিন ড্রোনগুলোর ওপর হুথিদের হামলার ক্ষমতা আরও উন্নত হয়েছে।
হুথিদের হামলায় ধ্বংস হওয়া এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন সাগরের মধ্যে পড়েছে, আর কিছু ড্রোন স্থলভাগে পড়ে ভেঙে গেছে। এসব ড্রোন হামলা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৬৪২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৭২ জন।
গতকাল জুমুয়াবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৬৪২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৭০ জন। এ ছাড়া অভিযানকালে পিস্তল, গুলি ও পাইপগান উদ্ধার করা হয়।
বাকি অংশ পড়ুন...












