ইসরাইলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন
ইসরাইলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে ৭.৫ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন। সরকারের বামপন্থি জোটের সহযোগীদের চাপের কারণে চুক্তিটি বাতিল হলো।
স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলজাজিরাকে বলেছে, ‘০২৪ সালের অক্টোবরে, চুক্তির সম্ভাব্য সমাপ্তি নিয়ে একটি গবেষণা শুরু করা হয়েছিল। গবেষণার পর, মন্ত্রণালয় রাষ্ট্রীয় আইনজীবীর সুপারিশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
গত বুধবার (২৩শ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান এড়াতে অস্ত্র চুক্তি বাতিল করার ছয় মাস পর তারা এটি নিয়ে এগিয়ে যাবে।
এর জবাবে দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং সুমারের নেত্রী ইয়োলান্ডা ডিয়াজ বার্সেলোনায় সাংবাদিকদের বলেছে, এই চুক্তিটি অবশ্যই সংশোধন করা উচিত। আমি জোর দিয়ে বলছি, যখন আমরা ফিলিস্তিনিদের গণহত্যা দেখছি, তখন এটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।