স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দিলো
স্ত্রী শাহিদাকে শ্বাসরোধে হত্যা করে আব্দুল মোমিন। ধরা পড়া থেকে বাঁচতে সে লাশ ফেলে আসে সেপটিক ট্যাংকে। এরপর সে ফজরের নামাজের ইমামতি করতে মসজিদে যায়। বাসায় ফিরে সবাইকে ডেকে জানায়, স্ত্রীকে খুঁজে পাচ্ছে না।
এদিকে লাশ টেনেহিঁচড়ে সেপটিক ট্যাংকের দিকে নিয়ে যাওয়ার আলামত দেখে স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা সেপটিক ট্যাংকের স্ল্যাব খুলতেই বিবস্ত্র অবস্থায় শাহিদার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহিদা-মোমিন দম্পতির ছেলে মাছুম বিল্লাহ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় ১ নম্বর সাক্ষী করা হয় ৬৮ বছরের আব্দুল মোমিনকে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সূত্রহীন এই মামলার তদন্তে গিয়ে সাক্ষী মোমিনকে নিয়ে পুলিশের সন্দেহ বাড়ে। এরপর তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করে স্ত্রীকে হত্যা ও নাটকীয় ঘটনার কথা। সর্বশেষ গত বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকা-ের এসব বিস্তারিত তথ্য জানায় আব্দুল মোমিন।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।