নিজস্ব প্রতিবেদক:
চলতি গরমকালে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে। একই সঙ্গে গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ফয়জুল কবির খান।
গতকাল শনিবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘সেমিনার অন এনার্জি ক্রাইসিস: ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের অর্থনীতি নিম্নমুখী ছিল, এখন আর নেই। আমরা আশা করছি, এটা ম্যানেজ করতে পারবো। তবে লোডশেডিং হবে না- এটা বলতে পারবো না। কিন্তু লোডশেড বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টানা দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ও মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, ফলে গরমের তীব্রতা অনেকটাই বেড়েছে। তবে বজ্রবৃষ্টির মাধ্যমে এই তাপপ্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ম বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে এসএসসি পরীক্ষা চলাকালে খাতা দেখতে না দেওয়ায় সহপাঠীদের মারধরে আহত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আট দিন চিকিৎসাধীন থাকার পর গত জুমুয়াবার (২৫ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ১৮ এপ্রিল তাকে মারধর করে তারই সহপাঠীরা।
নিহত ইমন হোসেন (১৬) শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে।
খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি। এদিকে ঘটনার আট দিন পার হলেও দুই থানার ঠেলাঠেল বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার বেতবুনিয়া চৌধুরী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতবুনিয়ার চৌধুরী পাড়া এলাকায় রাঙামাটিগামী সিএনজি ও রাঙামাটি হতে চট্টগ্রামগামী মাহেন্দ্র পিকআপ-এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের অসদুপায় বেড়েছে। এক্ষেত্রে সহযোগিতা করছে এক শ্রেণির শিক্ষক। অনুষ্ঠিত চারটি পরীক্ষাতেই বই খুলে লেখা, বাইরে থেকে দেওয়াল টপকে কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ, শিক্ষকের সামনে দেখাদেখি ও আলোচনা করে উত্তরপত্রে লেখার বেশ কিছু ঘটনা ঘটেছে।
ইতিমধ্যে ভাইরাল হয়েছে শিক্ষকের সামনে বই খুলে পরীক্ষা দেয়ার ভিডিও। দেওয়াল টপকে পরীক্ষার হলে নকল সরবরাহের ছবিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে একজন শিক্ষকের কারাদ- দেওয়া হয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতির ওপর ‘খুব গভীর মনোযোগ’ দিচ্ছে বলে মন্তব্য করেছে সংস্থাটির মুখপাত্র ডুজারিক।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মুখপাত্র ডুজারিক গত জুমুয়াবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের বলেছে, স্পষ্টতই, আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ডুজারিক বলেছে, পরিস্থিতির আরো অবনতি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য আমরা আবারও ভারত এবং পাকিস্তান সরকার উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকা-ের মতো একটি চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনার বিচার নিয়ে আবারও সোচ্চার হয়েছে দেশের অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সংগঠন ‘এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন’। তারা দাবি করেছে, এই হত্যার বিচার যেন আইনের পূর্ণ মর্যাদা পায় এবং বিচারের নামে কোনো বিলম্ব বা ছলচাতুরি না ঘটে।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এক মাসের মধ্যে উচ্চ আদালতে রায় ঘোষণার দাবি জানায় এবং বলেন, রায় ঘোষণার সাতদিনের মধ্যেই তা কার্যকর করতে হবে, নতুবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে লুটেরা, দুর্নীতিবাজ, ছাত্র জনতা গণহত্যাকারী দল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, পালিয়ে যাওয়ার জন্য নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা ৪০ মিনিট সময়ও পায়নি। যে দলের নেতারা জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে চলে যায়, পালিয়ে যায়, সেই দলের জন্য বৃথা মায়াকান্না করে কোনো লাভ নেই। কারণ আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
গত জুমুয়াবার জেলার কাজিপুর মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি এক টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলনটা করেছে দেশের জনগণ। সবাই নিজের কাজ মনে করে রাস্তায় নেমে এসেছে। এখন ওই সময় যে সামনে ছিল, সে যদি বলে সব আমার, আমি। তার সঙ্গে ঝগড়া করতে কে আসবে? কেউ আসেনি। কিন্তু আসলে যে সে লিডার নয়, এ নয় মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুভড।
মাসুদ কামাল বলেন, আন্দোলনটা করেছে দেশের জনগণ। এখন ফ্ল্যাগধারী কে ছিল ওই সময়? সে ক্রেডিটটা নিয়ে নিছে যে আমি সেই লোক। অতএব আমি নিয়োগ করব। সে একজনকে নিয়োগ করছে যে তুমি চিফ এডভা বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের পটিয়াকে পানিসংকট এলাকা ঘোষণা করতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়। এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দেওয়ায় এই বিষয়ে গত ২৩ ও ২৪ এপ্রিল সরেজমিন পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক লুত্ফর রহমান।
কর্মশালায় জনস্বাস্থ্য প্রকৌশলী ফাহাদ আলম জানান, পটিয়ায় শিল্পকারখানায় গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করায় বছরে গড়ে পানির স্তর ৩ থেকে ৭ ফুট পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। উপজেলার অধিকাংশ এলাকায় শত শত টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। পানি সংকটে রয়েছেন এলাকার ৪ লাখ লোক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে নিয়ে ভারতীয় অনলাইন পোর্টাল ‘নিউজ অ্যারেনা ইন্ডিয়া’য় প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদনের বিষয়ে বিবৃতি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ ধরনের প্রতিবেদন সাংবাদিকতার নৈতিকতা ও সত্যের পরিপন্থী বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত জুমুয়াবার (২৫ এপ্রিল) রাতে ওই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিউজ অ্যারেনা ইন্ডিয়া অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে একাধিক মিথ্যা, মানহানিকর ও দায়িত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি। গত জুমুয়াবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয় ভারতের মন্ত্রী পাতিল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলো।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভরতীয় সংবাদমাধ্যম।
এক পোস্টে পতিল লেখে, বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ কর বাকি অংশ পড়ুন...












