৫ থেকে ১০ হাজার টাকা দিয়ে রাতে চোরাগোপ্তা মিছিল করাচ্ছে আ’লীগ
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাতের চোরাগোপ্তা মিছিলে অংশগ্রহণকারীদের জনপ্রতি দেয়া হচ্ছে ৫ হাজার টাকা। মিছিলের সামনের সারিতে থাকাদের জন্য বরাদ্দ ৮ থেকে ১০ হাজার টাকা। আর পুলিশের হাতে গ্রেফতার হলে তাকে দুই মাসের মধ্যে জামিনে আনতে যত খরচ লাগবে তার পুরোটাই বহন করবে মিছিলের আয়োজকরা। এমন প্রতিশ্রুতিতেই রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে চলছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের রাতের চোরাগোপ্তা মিছিল।
সম্প্রুতি রাতের মিছিল থেকে গ্রেফতার হওয়া কয়েকজন পুলিশকে এমন তথ্য দিয়েছে। মিছিলে ব্যয়ের বেশিরভাগ টাকা দেয়া হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে। সেটা কখনো কখনো মিছিলের আগেই পরিশোধ করা হয়। আবার কখনো পরে। মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানোর কারণে মিছিলকারীদের অনেকই জানতে পারে না টাকাগুলো কে, কোথা থেকে দিচ্ছে। তবে মিছিলের নির্দেশদাতা ও টাকার জোগানদাতাদের সন্ধানে নামছে পুলিশ। একটি সূত্র বলছে, আসলে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের দোসরদের হাতে অনেক টাকা রয়েছে। দেশ থেকে চুরি করে নেয়া ওই টাকাই এখন নৈরাজ্য সৃষ্টির কাজে ব্যবহার করছে।
জানা গেছে, আগে থেকেই সিদ্ধান্ত নেয়া হয় কবে কখন কোথায় চোরাগোপ্তা মিছিল করা হবে। ওই মিছিলে কে কে উপস্থিত থাকবে সেটিও আগে থেকেই ঠিক করা হয়। গোপনে তৈরি করা হয় ব্যানার। এরপর যারা উপস্থিত থাকে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। ওই নম্বরে পাঠিয়ে দেয়া হয় টাকা। রাতের কোন সময় রাস্তার কোন পয়েন্ট থেকে মিছিল শুরু হবে তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এদের এক গ্রুপ আলাদাভাবে রাস্তায় পুলিশের অবস্থান ঠিক করে থাকে। পরিবেশ অনুকূল হলেই মোবাইলে সিগন্যাল দেয়া হয়। এরপরই কয়েক সেকেন্ডের মধ্যে তারা একসাথে হয়ে ১০/১২ সেকেন্ড মিছিল করে। সেটি ভিডিও করে পাঠানো হলেই ওই নেতাদের কাছে টাকা পাঠিয়ে দেয় দায়িত্বরতরা। মিছিল থেকে কেউ গ্রেফতার হলে তাকে ছাড়িয়ে আনার দায়িত্বও মিছিলের আয়োজকদের। যত টাকাই প্রয়োজন হোক না কেন দুই মাসের মধ্যে তার জামিনের ব্যবস্থা করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৯ হাওরের ফসল পানির নিচে
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই -ডিএসসিসি প্রশাসক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












