ইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, পেন্টাগনের ক্ষতি ২০০ মিলিয়ন ডলার
ছয় সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের সাতটি রিপার ড্রোন ভূপাতিত করেছে হুতি বাহিনী, যার মোট মূল্য ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
হুথির বিরুদ্ধে সামরিক অভিযানে এটি পেন্টাগনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ও নাটকীয় আর্থিক ক্ষতির ঘটনা।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলছে, গত এক সপ্তাহেই তিনটি রিপার ড্রোন ভূপাতিত হয়েছে- যা ইয়েমেনে মার্কিন ড্রোনগুলোর ওপর হুথিদের হামলার ক্ষমতা আরও উন্নত হয়েছে।
হুথিদের হামলায় ধ্বংস হওয়া এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন সাগরের মধ্যে পড়েছে, আর কিছু ড্রোন স্থলভাগে পড়ে ভেঙে গেছে। এসব ড্রোন হামলা চালানোর জন্য বা নজরদারি কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।