এই আলামতগুলোই বলছে কাশ্মীরে হামলা ভারতের পূর্বপরিকল্পিত অপারেশন
কাশ্মীরের পহেলগাঁও এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অনলাইনে ভারতীয় গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হয়, সন্ত্রাসীরা নৌবাহিনীর এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এবং ওই ছবিতে থাকা দম্পতি হচ্ছেন নিহত ওই কর্মকর্তা ও তার স্ত্রী।
তবে এবার স্পষ্ট হয়েছে- ছবিতে থাকা ওই দম্পতি বেঁচে আছে। তারা নিজেরাই একটি বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ওই নারী বলেছে, আমরা এখনো বেঁচে আছি। অথচ আমাদের ছবি দেখিয়ে বলা হচ্ছে আমরা মারা গেছি। আমাদের নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচিত করা হচ্ছে, অথচ আমরা জানিই না কেন এই দাবি করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, ছবিটি এক মাস আগেই অনলাইনে পোস্ট করা হয়েছিল।
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এর মধ্যেই এমন ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
পহেলগাঁও হামলার এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সেনা সদস্য জানায়, হামলার সময় সেনাবাহিনীর কোনো তৎপরতা ছিল না, এমনকি কোনো মেডিকেল সাপোর্টও দ্রুত পৌঁছায়নি। সে অভিযোগ করেছে, “পুরো ঘটনাটা আমার কাছে সাজানো এবং পূর্বপরিকল্পিত মনে হয়েছে।”
কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকায় যেখানে ছয় লাখ সেনা মোতায়েন এবং প্রত্যেক ৫০ মিটার অন্তর আধুনিক অস্ত্রসহ সেনা সদস্যরা মোতায়েন থাকে- সেখানে কীভাবে এতো বড় হামলা সম্ভব হলো, তা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠছে।
ভারতীয় সাংবাদিক দীপক লিখেছে, হামলার সময় সেখানে সেনাবাহিনী থাকবে না- এটা হামলাকারীরা জানলো কীভাবে? এক ঘণ্টা ধরে হত্যাযজ্ঞ চললো, অথচ পুলিশ বা সেনাবাহিনী কেউ সময়মতো পৌঁছাতে পারল না কেন?
সে আরও প্রশ্ন তুলেছে, গত ১৯ এপ্রিল মোদির কাশ্মীর সফর হঠাৎ বাতিল হলো কেন? তাহলে কি সরকার জানত সেখানে কিছু ঘটতে যাচ্ছে? তবুও কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি?
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।