নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর পল্লবীর একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল জুমুয়াবার সকালে মিরপুর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় একটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টাকালে নিচে পড়ে গুরুতর আহত হয় আশিক।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতার আশিক পল্লবী এলাকায় একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান। এই কিশোর গ্যাং সদস্যরা চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকা- চালিয়ে আসছিল। গ্রেফতার আশিকের বিরুদ্ধে ছিনতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাধারণ নাগরিকের জন্য বিচার প্রক্রিয়া আরও সহজলভ্য করার বিষয়ে তাগিদ দিয়েছেন প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেন, দেশ-জাতি নির্বিশেষে সাধারণ নাগরিকের জীবনে সংবিধানকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে বিচার প্রক্রিয়াকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে।
গতকাল জুমুয়াবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক বার্তায় এ তথ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে তাকে ৭০টি মামলার ভয় দেখায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতর (ডিজিএফআই)। তাই তিনিসহ অনেক রাজনৈতিক নেতা সেই ভোটে অংশ নেন। তিনি বলেন, ২০২৪ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে যারা ১৮ সালে অংশ নিয়েছেন তারাও অপরাধী।
গতকাল জুমুয়াবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শওকত মাহমুদ বলেন, ‘জাতীয় ইনসাফ কায়েম কমিটি’র মাধ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৯তম বিসিএস থেকে নতুন এ সিলেবাস কার্যকর করা হতে পারে।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও অন্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিএসসির সদস্য সুজায়েত উল্লা বলেন, বিসিএসের যুগোপযোগী সিলেবাস প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৪৯তম বিসিএস থেকে এ সিলেবাস কার্যকর করা হবে।
নতুন প্রণীত সিলেবাস কেমন হবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা যে সিলেবাস প্রণয়ন করছ বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে জড়িয়েছে দুই পক্ষ। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়ার সঙ্গে আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারের লোকজনের বিরোধ চলে আসছি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে ইউনূস বলেন, আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা। আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকার দেশের কারখানাগুলোতে স্বাচ্ছন্দ্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।
প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সঙ্গে একটি পরিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়ে দীর্ঘ ৩২ বছর কাজ করেছেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ এ সময়ে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে কোনো সাহায্য পাননি বলে আক্ষেপ করে এবার নিজেই রাজনৈতিক দল গঠন করলেন তিনি। দলের নাম, 'জনতা পার্টি বাংলাদেশ’।
গতকাল জুমুয়াবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছর ধরে আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি এই কাজে সেই সরকারের কাছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুন মাস (বর্ষার মৌসুম) আসার আগেই মশার উৎসস্থলগুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক শাহজাহান মিয়া।
গতকাল জুমুয়াবার রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রশাসক শাহজাহান মিয়া বলেন, বর্ষার মৌসুম এলে বা সামান্য বৃষ্টি হলে মশা বংশ বিস্তার করে। মশার বংশ বিস্তার রোধে বর্ষার আগেই আমাদের এই বিশেষ অভিযান। আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবার মশক নিধন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভবনগুল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। গতকাল জুমার নামাজে মুসলিমদের কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ করার কথা বলেছে।
ওয়াইসি বলেছে, কালো আর্মব্যান্ড পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি- বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি ও একাত্মতা হারাতে দেব না। পেহেলগামে হামলার কারণে টেরররা কাশ্মিরি ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে। সকল ভারতীয়দের উদ্দেশ্যে বলছি, শত্রুদের ফাঁদে পা দিয়েন না।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।
তিনি বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনও আগ্রাসন চালায়, তাহলে এর ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।
গত বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল হক বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের। কিন্তু যদি করে, তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে।”
তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি- অর্থাৎ, ‘কূটনীতির আবরণে ছুরি মারা’ বলেও আখ্যা দেন।
আনোয়ারুল হক বলেন, কাশ্মী বাকি অংশ পড়ুন...












