নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ থেকে মাত্র ৪৯,৯৮৩ জন কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন, যা গত ৪৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ওই মাসে সৌদি আরবে কর্মী নিয়োগ আগের মাসের তুলনায় ৬৪ শতাংশের বেশি কমেছে যা এই পতনের মূল কারণ।
জানুয়ারির শেষ দিক থেকে সৌদি গমনেচ্ছু একক ভিসাধারীদের জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অনুমোদন (অ্যাটেস্টেশন) বাধ্যতামূলক করায় নিয়োগে এই ধস নেমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানিয়েছে, অনেক বাংলা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (৫ মে) দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আক্তার হোসেন বলেন, ‘নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০.০৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে এবং ২০ টি ব্যাংক একাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২.৭৩ কোটি টাকার সন্দেহজনক লেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, রোহিঙ্গা ও বিদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে প্রবেশ করতে দেওয়া হবে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবীর বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আগে সিদ্ধান্ত ছিলো, তথ্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে এপিআইয়ের মাধ্যমে হস্তান্তর করা হবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলো সিদ্ধান্ত নিয়েছে, তথ্য তাদের কাছেই থাকবে। আমর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনলাইন জুয়ার সাইটগুলোতে তরুণ-তরুণী, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক থেকে শুরু করে অসংখ্য বেকার যুবকরা ঝুঁকে পড়েছে। হকার, দোকানি, দিনমজুর, বাস-ট্রাকের চালক, নির্মাণশ্রমিক থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষ বুঁদ হয়ে থাকছে এই নেশায়। অধিকাংশ সময় ব্যস্ত থাকে অনলাইনে বাজি ধরতে। জুয়ার টাকা যোগাতে কেউ কেউ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন। অনেকে নিঃস্ব হয়ে গেছেন অনলাইন জুয়ার আসরে। আবার কোনো কোনো সংসারে ফাটল ধরছে জুয়ার এই ভয়াবহ আসক্তির ফলে। অনলাইনে জুয়ার চটকদার বিজ্ঞাপনের ফলে অধিক আয়ের আশায় ঝুঁকছে মানুষ। সামাজিক য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার (০৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলাবিরোধী কর্মকা- কঠোরভাবে দমন করবে সরকার। এজন্য সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ-১৯৭৯ এর বেশ কিছু ধারা প্রস্তাবিত সংশোধনীতে সংযোজন করা হচ্ছে। বিশেষ বিধান সংযোজন করে সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধন করা হবে। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে অভিযুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দ্রুত শাস্তির আওতায় আনা সম্ভব হবে। সুনির্দিষ্টভাবে চার ধরনের অপরাধে তিন ধরনের যেকোনো একটি শাস্তির মুখোমুখি হতে হবে। শাস্তির মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ারও থাকছে। এছাড়া শোকজ এব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ১০ মার্চ জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময় ২০ এপ্রিলের মধ্যে শতাধিক দলের আবেদন পড়েছে। ইসি কর্মকর্তারা জানান, এর মধ্যে সময় বাড়ানোর আবেদন পড়েছে ৬৫টি আর নিবন্ধনের আবেদন করেছে ৪৬টি দল। এদিকে বাংলাদেশ মুক্তি ঐক্যদল নামে দলের সভাপতি নুর ইসলাম শিকদার। তিনি নিবন্ধন আবেদনে দিয়েছেন বোয়ালমারী রহমানিয়া সুপার মার্কেট, পোস্ট ও উপজেলা বোয়ালমারী। জেলা ফরিদপুরের ঠিকানা।
সরেজমিনে গিয়ে এই ঠিকানায় কোনো রাজনৈতিক দলের অফিস খুঁজে পাওয়া যায়নি। এই মার্কেটের ব্যবসায়ীরা বলেন, কোনো দলের অফিস এখানে নেই। তবে একজন বলে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন সীমান্ত রক্ষায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি 'ফরোয়ার্ড হেডকোয়ার্টার' স্থাপন করা হবে। একই সঙ্গে ১৭ হাজার জওয়ানসহ ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ স্থাপন করা হবে। সরকারের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইতোমধ্যেই পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত সূত্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমদানিতে লাগাম টানার চড়া মূল্য দিচ্ছে দেশের শিল্প খাত। রিজার্ভের পতন ঠেকাতে আমদানিতে লাগাম টেনেছিল কেন্দ্রীয় ব্যাংক, যা দীর্ঘ সময় অব্যাহত ছিল। এতে মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি কমেছে। এর অর্থ হলো বিনিয়োগ কম হচ্ছে।
উদ্যোক্তারা বলছেন, আমদানি কমিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা অর্থনীতির জন্য হিতে বিপরীত হয়েছে। ডলার সংকটে কাঁচামাল আনতে না পেরে, চড়া মূল্য দিয়েও নিরবচ্ছিন্ন জ্বালানি না পেয়ে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কোনো কারখানা সক্ষমতার অর্ধেক কার্যক্রম চালাচ্ছে। বাকি অংশ পড়ুন...
RUBIES-UDS-QG-y7(the Red Unknowns: Bright Infrared Extragalactic Survey) নামক নতুন আবিষ্কৃত ‘মৃত ছায়াপথ’ থেকে আলো খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। এটিকে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী এবং বড় ‘মৃত ছায়াপথ’ বলা হচ্ছে।
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জেনেভা বিশ্ববিদ্যালয়ের (টঘওএঊ) জ্যোতির্বিজ্ঞানীদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল এই আবিষ্কারটি করেছে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ভেবে দেখেছে যে মহাবিশ্বে সক্রিয়ভাবে তারা তৈরি করা ছায়াপথগুলো সম্ভবত মহাবিশ্ব গঠিত হওয়ার শুরুর দিকে রয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সেই ধারণা ভুল প্রমাণ করে প্রকাশ করে যে ছায়াপথগুলো প্রত্যাশা বাকি অংশ পড়ুন...
১৮ থেকে ৫০ বছর বয়সী অসংখ্য মানুষ। তাদের হাতে কাস্তে, মাথায় টুপি, পরনে লুঙ্গি, কাঁধে গামছা। ছোট ছোট দলবেঁধে প্রান্তিক কৃষকের অপেক্ষায় বসে আছেন তারা। কৃষক আসবে দরদাম ঠিক হবে তারপর ধান কাটতে যাবেন তারা।
প্রতিবছর ধানকাটা মৌসুম এলেই শ্রমিকের হাট বসে যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায়।
জানা গেছে, দেশের উত্তরাঞ্চল থেকে শত শত শ্রমিক ধানকাটার উদ্দেশ্যে অভয়নগরে আসেন। মালিকপক্ষের সঙ্গে জনপ্রতি টাকার চুক্তি ঠিক হলে কাজ শুরু করেন তারা। প্রায় এক মাস থাকার পর নিজ নিজ এলাকায় ফিরে যান শ্রমিকরা।
সরেজমিনে গত ০২ মে সকালে বাকি অংশ পড়ুন...












