বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন সীমান্ত রক্ষায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি 'ফরোয়ার্ড হেডকোয়ার্টার' স্থাপন করা হবে। একই সঙ্গে ১৭ হাজার জওয়ানসহ ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ স্থাপন করা হবে। সরকারের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইতোমধ্যেই পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত সূত্রগুলো জানিয়েছে, শিগগিরই ১৬টি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন পেতে যাচ্ছে বিএসএফ। এসব ব্যাটালিয়ন আগামী কয়েক বছরের মধ্যে গঠন করা হবে। তবে এখনও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনসহ কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আশা করা হচ্ছে, খুব দ্রুতই সেসব অনুমোদন পাওয়া যাবে।
বর্তমানে বিএসএফ-এর মোট ১৯৩টি ব্যাটালিয়ন রয়েছে, যেগুলোর প্রত্যেকটিতে রয়েছে এক হাজারের বেশি সদস্য। নতুন ব্যাটালিয়নগুলো গঠিত হলে এতে যুক্ত হবেন প্রায় ১৭ হাজার নতুন সেনা।
সূত্র মতে, এই ব্যাটালিয়নগুলো মূলত ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। এ ছাড়া বিএসএফের কার্যক্রমকে আরও সুসংহত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার গঠনের অনুমোদন দিয়েছে।
জম্মু ও পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তের নিরাপত্তা জোরদারে একটি হেডকোয়ার্টার স্থাপন করা হবে জম্মুতে। অপরটি স্থাপিত হবে মিজোরামে, বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে।
জানা গেছে, জম্মু সীমান্তে বর্তমানে বিএসএফের চারটি সেক্টর রয়েছে- রাজৌরি, সুন্দরবনি, জম্মু এবং ইন্দ্রেশ্বর নগরÍ যেগুলোর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা। অন্যদিকে আসামভিত্তিক মিজোরাম-কাছার ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে শিলচর, আইজল ও মণিপুরের সেক্টরগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)