শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
বিশেষজ্ঞ ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশ্ন:

প্রশাসনে কালাকানুন কার স্বার্থে

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, রাত ১:১৫
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলাবিরোধী কর্মকা- কঠোরভাবে দমন করবে সরকার। এজন্য সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ-১৯৭৯ এর বেশ কিছু ধারা প্রস্তাবিত সংশোধনীতে সংযোজন করা হচ্ছে। বিশেষ বিধান সংযোজন করে সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধন করা হবে। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে অভিযুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দ্রুত শাস্তির আওতায় আনা সম্ভব হবে। সুনির্দিষ্টভাবে চার ধরনের অপরাধে তিন ধরনের যেকোনো একটি শাস্তির মুখোমুখি হতে হবে। শাস্তির মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ারও থাকছে। এছাড়া শোকজ এবং শুনানিসহ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সর্বোচ্চ আট দিনের বেশি লাগবে না। শুধু তাই নয়, এ আইনের সবচেয়ে খারাপ দিক হলো প্রদত্ত শাস্তির বিষয়ে উচ্চ আদালতে যাওয়া যাবে না। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান কোনো মন্তব্য করতে চাননি। তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারী আইন ২০১৮ সংশোধন করে সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ-১৯৭৯ এর কিছু ধারা সংযোজনের কাজ চলছে। শঙ্খলাবিরোধী কর্মকা-ে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীকে কঠোর শাস্তির আওতায় আনতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই তা অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
সাবেক সচিব ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার বলেন, কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের প্রতিবাদী কণ্ঠরোধ করতেই বিশেষ বিধান প্রবর্তন করা হচ্ছে। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম কোনো কালো আইন মানবে না। এটা অপ্রয়োজনীয় আইন। তিনি আরও বলেন, আমরা মনে করি এই আইন প্রণয়ন করে সরকার ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা-কর্মচারীদের রক্ষার চেষ্টা করছে। মহলবিশেষ তাদের ইচ্ছেমতো প্রশাসন চালাতে চাইছে। যেন তাদের অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের ভেতর ও বাইরে থেকে কেউ প্রতিবাদ করতে না পারে-সেজন্য এরকম আইন করা হচ্ছে।
এছাড়া বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তা-কর্মচারীরা যাতে তাদের বঞ্চনা ও ন্যায়সঙ্গত দাবি উপস্থাপন করতে না পারে, সেটি প্রতিরোধ করাও এ আইনের আর একটি উদ্দেশ্য। সাবেক এই সচিব আরও বলেন, আগামী নির্বাচনে প্রশাসন যেন সরকারের কথা শুনতে বাধ্য থাকে, সে কারণেও বিশেষ বিধান প্রবর্তনের উদ্যোগ নেওয়ার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে নবগঠিত নাগরিক পার্টিকে (এনসিপি) বাড়তি সুবিধা দিতে প্রশাসন নিয়ন্ত্রণে এ ধরনের বিধান তৈরির কথা বলছেন কেউ কেউ। এজন্য আমরা কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। তবে সরকারকে এ ধরনের অপ্রয়োজনীয় বাজে আইন প্রণয়ন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে