নিজস্ব প্রতিবেদক:
সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগী বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ অনেক পুরোনো। বিভিন্ন গবেষণা ও জরিপে দেখা গেছে, রাজনৈতিক প্রভাবে দরিদ্র মানুষের পরিবর্তে সচ্ছলদের সরকারি ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। দীর্ঘদিনের এ অনিয়ম দূর করতে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেয়। তবে এ কাজ এখনও চিঠি চালাচালির মধ্যেই আটকে আছে। ঘোষণার পর সাত মাসেও এ কাজ শেষ হয়নি।
গত ৬ অক্টোবর সচিবালয়ে এক ব্রিফিংয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ জানিয়েছিলেন, জাতিসংঘের সংস্থা ইউনিসেফ সরকারের কাছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য শুল্ক থেকে রেহাই পেতে চায়, তবে দেশটিকে আরও বেশি পরিমাণে মার্কিন তুলা আমদানি করতে হবে, এমন বার্তা দিয়েছে ওয়াশিংটন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক গোপন বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি এই শর্তে সম্মত হন বলে জানা গেছে।
এই বৈঠক ও পরবর্তী ঘটনাপ্রবাহের তথ্য প্রকাশ করেছেন ওয়াশিংটন পোস্ট এর কলামিস্ট ম্যাট বাই, যা তুলে ধরেছ বাকি অংশ পড়ুন...
কক্সবাজারে সংবাদদাতা:
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরকে শিপিং হাবে পরিণত করার ওপর গুরুত্ব দিচ্ছে অন্তর্র্বতী সরকার। যার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হবে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আগামী অর্থবছরের বাজেটে প্রায় ৫০ শতাংশ বেশি বরাদ্দ চেয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পে বরাদ্দ প্রায় দ্বিগুণ হতে পারে এবং দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা মোংলা বন্দরের উন্নয়ন বাজেটে চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৪৫ গুণ বেশি অর্থ বরাদ্দ দেওয়া হতে পারে। মাতারবাড়ীকে দেশে বাকি অংশ পড়ুন...
ঝালকাঠি সংবাদদাতা:
খরচ ও রোগবালাই কম। তেমন পরিচর্যারও প্রয়োজন নেই। ফলে ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। স্থানীয় বাজারসহ সারাদেশে ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়। অন্য ফসলের তুলনায় তিনগুণ লাভজনক হওয়ায় দিন দিন আগ্রহী হচ্ছেন চাষিরা। তিল চাষ বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন তারা।
চাষিরা জানান, জেলায় স্থানীয় জাত ছাড়াও বারি তিল-২, বারি তিল-৪ এবং বিনা তিল-৩ চাষ করে সফল হচ্ছেন চাষিরা। বীজ বপনের পর মাত্র ৩ মাসের মধ্যেই ফসল তুলতে পারেন তারা। তিল চাষে অন্য ফসলের মতো তেমন ঝামেলা নেই। রোগবালাই কম হয়। তাই খুব একটা কীটনাশক ছেটাতে হয় না। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৫০ কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে ৫৩ শতাংশ পর্যন্ত মুনাফা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। যদিও তাদের দাবি, সব ব্যয় মিটিয়ে সরকার নির্ধারিত সংরক্ষণ খরচ ধরলে, প্রতি কেজিতে লোকসান হচ্ছে ৩ থেকে ৪ টাকা। তবে কৃষকরা বলছেন, অতিরিক্ত খরচের চাপে হিমাগারে না রেখে অনেকে জমিতেই আলু সংরক্ষণ করার চেষ্টা করছেন। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।
সাড়ে চার বিঘা জমিতে আলু চাষ করেন মুন্সিগঞ্জ সদরের বাঘেশ্বর গ্রামের জহিরুল হক। উৎপাদন খরচ ৩ লাখ ১৫ হাজার টাকা, পেয়েছেন প্রায় ৫শ মণ আলু। প্রতিমণে খরচ প্রায় ৬৩৬ টাকা। তবে বিক্রি হচ্ছে ৪০০ থে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচ-সংকটের কারণে সারা দেশে স্বল্প ও মাঝারি দূরত্বে বন্ধ রয়েছে ৭০টি ট্রেন। এর মধ্যে ৩৩টি কমিউটার ট্রেন, ২১টি লোকাল, ১০টি মিশ্র, চারটি মেইল ও দুইটি শাটল ট্রেন। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন ও কোচ-সংকট এবং জনবল স্বল্পতার কারণে সেগুলো বন্ধ রাখা হয়েছে। বন্ধ ট্রেনের মধ্যে সান্তাহার-পঞ্চগড় রুটের উত্তরবঙ্গ মেইল বন্ধ হওয়া ট্রেনগুলোর একটি। ২০২০ সালে করোনা মহামারির সময় সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর অন্যগুলো চালু হলেও ট্রেনগুলো তখন থেকেই বন্ধ রয়েছে।
সংস্থাটির তথ্য ব বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার থেকে মেঘনা নদীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় জাল ফেলে ইলিশ পাচ্ছেন না জেলেরা। মেঘনায় কার্যত দেখা দিয়েছে ইলিশের খরা। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোয়। মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মাছের বাজারগুলো চার দিন ধরে প্রায় ইলিশশূন্য। স্থানীয় মৎস্য কর্মকর্তার ভাষ্য, পানির চাপ কম থাকায় জালে ইলিশ ধরা পড়ছে না।
মতলব উত্তর উপজেলার ষাটনল বাবুরবাজার এলাকার কয়েকজন জেলের সঙ্গে কথা হয়। তারা জানালেন, বুধবার মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বৃহস্পতিবার থেকে বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাকিব (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
গত রোববার গভীর রাতে ওই সীমান্তে গুলির ঘটনা ঘটে। এতে সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়ে আহত হন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে মাদলা সীমান্তে বিএসএফ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনার মুখে বাংলাদেশের জন্য নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত জাতিসংঘের প্রস্তাবিত ও কথিত ‘মানবিক করিডর’ আপাতত হচ্ছে না। ইউনূস সরকার একতরফাভাবে সম্মতি প্রকাশ করলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিভিন্ন মহলে সমালোচনার ঝড় শুরু হয়। নিরাপত্তার জন্য ঝুঁকি ও আরও রোহিঙ্গা দেশে প্রবেশের আশঙ্কা করা হয়।
এ ছাড়া জাতিসংঘের এ প্রস্তাবে মিয়ানমার সরকার রাজি নয়। আবার ঢাকার সঙ্গেও এ নিয়ে কোনো চুক্তি হয়নি। তাছাড়া সহযোগিতা পাঠানোর ক্ষেত্রে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধসহ আরাকান আর্মিকে জাতি বাকি অংশ পড়ুন...
৮ যিলক্বদ: ক) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি‘য়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। খ) এ মহাসম্মানিত দিবসে পর্দা ফরয হওয়ায় এ দিবসকে “বিশ্ব পর্দা মুবারক দিবস” বলা হয়।
১১ যিলক্বদ: ক) সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। খ) আখাছছুল খাছ আহলু বাইত শরীফ ও আওলাদে রসূল, হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার পবিত্র বিলা বাকি অংশ পড়ুন...
ওযূর প্রকারভেদ
ওযূ তিন প্রকার- (১) ফরয, (২) ওয়াজিব, (৩) মুস্তাহাব।
ক) পবিত্র নামায উনার জন্য, পবিত্র জানাযা ও পবিত্র সিজদায়ে তিলাওয়াতের জন্য ওযূ করা ফরয।
খ) পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য ওযূ করা ওয়াজিব।
গ) ১. নিদ্রার পূর্বে, ২. নিদ্রা থেকে উঠে, ৩. মিথ্যা কথা বলার পর, ৪. কারো গীবত করার পর, ৫. মন্দ কবিতা আবৃত্তি করার পর, ৬. হাস্য-রসিকতার পর, ৭. ফরয গোসল সমাধা করার পর, ৮. নাপাক অবস্থায় খাওয়ার জন্য, ৯. পুনরায় আহলিয়ার সাথে একান্তে অবস্থান করার ইচ্ছা করলে, ১০. মুর্দাকে গোসল দেয়ার জন্য এবং ১১. একবার পবিত্র নামায আদায় করার পর দ্বিতীয়বার পবিত্র না বাকি অংশ পড়ুন...
কিতাবে একটি ঘটনা বর্ণিত আছে। একবার এ ব্যক্তি কোনো একটি মজলিসে বসা ছিলো। তার উপস্থিতিতেই কিছু লোক সেখানে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিয়ে কটূক্তিকর কিছু কথা বললো। লোকটি শুনেও না শুনার ভান করে থাকলো। অতঃপর সে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ার পর স্বপ্নে দেখতে লাগলো- স্বয়ং নূর নবীজি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি লোকটিকে লক্ষ্য করে বলছেন- হে ব্যক্তি উঠো বসো এবং শুনো, তোমার সামনে হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শানে কটূক্তি করা হলো, অথচ তুমি কেনো কোনো প্রতিবাদ করোনি কেন? লোকটি এ কথা শুন বাকি অংশ পড়ুন...












