ধানকাটা শ্রমিকের হাট
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
প্রতিবছর ধানকাটা মৌসুম এলেই শ্রমিকের হাট বসে যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায়।
জানা গেছে, দেশের উত্তরাঞ্চল থেকে শত শত শ্রমিক ধানকাটার উদ্দেশ্যে অভয়নগরে আসেন। মালিকপক্ষের সঙ্গে জনপ্রতি টাকার চুক্তি ঠিক হলে কাজ শুরু করেন তারা। প্রায় এক মাস থাকার পর নিজ নিজ এলাকায় ফিরে যান শ্রমিকরা।
সরেজমিনে গত ০২ মে সকালে দেখা গেছে, নূরবাগ রেলক্রসিংয়ের পাশে রেললাইনে অসংখ্য ধানকাটা শ্রমিকরা বসে আছেন।
এ সময় আব্দুর রহিম নামে এক শ্রমিক জানান, একদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অভয়নগরে এসেছেন। তাদের দলে ৬ জন সদস্য রয়েছেন। দরদাম ঠিক না হওয়ায় সকালে কাজে যেতে পারেননি।
রাজশাহী থেকে আসা ধানকাটা শ্রমিক কাজী আরাফাত হোসেন জানান, গত তিন দিন ধরে ধোপাদী গ্রামের দুইজন কৃষকের কয়েক বিঘা জমির ধান কাটা শেষ করেছেন। তার দলে ৬ জন সদস্য। তিনি বলেন, নতুন কাজের আশায় হাটে এসেছি। দরদাম চলছে। এক হাজার টাকা মজুরি চেয়েছি, মালিকপক্ষ বলেছে সাড়ে ৮০০ টাকা। দরদাম ঠিক হলে ধান কাটতে চলে যাবো।
নওয়াপাড়া গ্রামের প্রান্তিক কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘৬ বিঘা জমির ধান পেকে গেছে। স্থানীয়ভাবে ধানকাটা শ্রমিকের সংকট রয়েছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তাই শ্রমিক ভাড়া করতে নূরবাগ হাটে এসেছি। প্রতিবছর এখান থেকে শ্রমিক নেওয়া হয়। এবার শ্রমিকের মজুরি বেশি। জনপ্রতি সাড়ে ৮০০ টাকা বলার পরও শ্রমিকরা যেতে রাজি হচ্ছেন না। তাদের চাহিদা জনপ্রতি এক হাজার টাকা। কাজ করবেন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত।’
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘অভয়নগরে বোরোধানের বাম্পার ফলন হয়েছে। প্রায় ৭০ শতাংশ জমির ধানকাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০-১২ দিনের মধ্যে বাকি ধানকাটা সম্পন্ন হবে।’
তিনি বলেন, ‘অভয়নগরের নূরবাগে ধানকাটা শ্রমিকের হাট রয়েছে। অনেক উপজেলায় এমন হাট চোখে মেলেনি। সঠিক মজুরি মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ধানকাটা শ্রমিকরা এই হাটে আসেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)