নিজস্ব প্রতিবেদক:
খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত ছিলেন। ফ্যাসিবাদ বিদায় নিলে কারাবন্দি থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন।
বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার দেশে ফিরে আসা আম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল মাসে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত এবং ১২০২ জন আহত হওয়ার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে।
এছাড়া এই এক মাসে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৫ জন আহত, নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন বলে তাদের তথ্যে উঠে এসেছে।
সংগঠনটির সংগৃহীত তথ্য অনুযায়ী সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০৭ জন। এর মধ্যে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।
এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
এ বিষয়ে আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে মনে করি না। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ- এ তিন বিষয়কে অর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সচিবালয় ও মাঠ প্রশাসনের নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য নতুন নিয়োগ বিধিমালা সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। নন-ক্যাডার কর্মকর্তাদের বদলির ক্ষেত্রেও আসছে নতুন বিধিমালা। এতে মাঠের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জেলা-উপজেলা প্রশাসনে বদলি করা যাবে।
২০১৮ সালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মচারীদের জন্য সচিবালয়ের কর্মচারীদের মতো নিয়োগবিধি প্রণয়নের প্রস্তাব ওঠে।
পর্যায়ক্রমে এই নিয়োগবিধি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩০ এপ্রিল আট সদস্যের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কাশ্মীরে হামলা নিয়ে দিল্লি-ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা চলছে। যার কারণে বাংলাদেশ সফর স্থগিত করতে বাধ্য হন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে, ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে।
গত সোমবার (৫ এপ্রিল) দিনগত রাতে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের অনলাইন পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজার’ সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারো লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।
বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা হিন্দুত্ববাদী ইসকনের উগ্র নেতা চিন্ময়কে আরো চার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে চার মামলায় গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে বিচারক।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ এখন মোট পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে।
পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার চার মামলায় গ্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৬ বছর পর আবার আগের নিয়মে চালু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এ বছর থেকেই ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে এই বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ট্যালেন্টপুল ও সাধারণ- দুই ধরনের বৃত্তির অর্থ বাড়ানোর পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা প্রচলনের পর বন্ধ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণির পৃথক বৃত্তি পরীক্ষা।
তবে সেই নিয়ম আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাঁস পালন। এর মধ্যে মাসকোভি হাঁস উল্লেখযোগ্য। যা ‘চীনা হাঁস’ নামেও পরিচিত। বর্তমানে এই হাঁস বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সহজ পালন পদ্ধতি, কম খরচে অধিক লাভ এবং পুষ্টিকর ডিম ও গোশতের কারণে এটি গ্রামীণ কৃষকদের কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে।
একটি পূর্ণবয়স্ক পুরুষ হাঁসের ওজন হয় প্রায় সাড়ে ৪ থেকে ৫ কেজি এবং মাদি হাঁসের ওজন আড়াই থেকে ৩ কেজি পর্যন্ত হতে পারে।
মাসকোভি হাঁস খোলা পরিবেশে ঘুরে ঘুরে স্বাভাবিকভাবে খাবার সংগ্রহ করতে পারে। এরা ধানক্ষেত ও পতিত বাকি অংশ পড়ুন...












