কিছু মানুষ যেন মশাদের ‘প্রিয় টার্গেট’ হয়ে ওঠে। কোনো ঘরে অনেক মানুষ থাকলেও মশারা যেন নির্দিষ্ট কয়েকজনকেই বেশি কামড়ায়। কেন এমনটা হয়, তা নিয়ে সম্প্রতি একটি গবেষণায় চমকপ্রদ তথ্য পাওয়া গেছে।
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণা চালায় যা ‘সেল’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, যাদের ত্বকে ‘কার্বক্সিলিক অ্যাসিড’ নামক পদার্থ বেশি পরিমাণে নিঃসৃত হয়, তাদের প্রতি মশার আকর্ষণ প্রায় ১০০ গুণ বেশি। বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ইয়েলো ফিভারের জন্য দায়ী নারী ‘এডি বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন আন নূরুর রবি’য়াহ, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফ্রিল্যান্সাররা বাংলাদেশে এক ‘অদৃশ্য বিপ্লব’ সাধন করেছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফ্রিল্যান্সারদের অবদানের কথা উল্লেখ করে তাদের জন্য দেশে অনুকূল পরিবেশ তৈরি এবং সরকারের পক্ষ থেকে অধিকতর সুবিধা প্রদানের ওপর তিনি জোর দেন।
রাহিতুল ইসলাম বলেন, সারা দেশে ফ্রিল্যান্সাররা নীরবে-নিভৃতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই র বাকি অংশ পড়ুন...
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গায় প্রায় সাড়ে ১২ হাজার উন্নতমানের ও নিরাপদ পশু উৎপাদন করেছেন স্থানীয় উদ্যোক্তারা। এসব উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
এর মধ্যে সাড়ে ছয় হাজার গরু এবং ছয় হাজার ছাগল রয়েছে। ইতিমধ্যে এসব পশু জেলার ভেতরের পাশাপাশি বাইরের হাটগুলোতেও বিক্রি শুরু হয়েছে।
এই প্রকল্পের সহায়তায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশু হাটের পাশে একজন উদ্যোক্তা স্থাপন করেছেন একটি প্রাণিসম্পদ ওয়্যারহাউজ। এতে দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা নিরাপদ পরিবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের আকাঙ্খাকে সম্মান করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে, যদি তাদের ইনটেশন সঠিক থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। তবে ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব। এ সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ দেয়নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১ জুন বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্ততিতে এসব তথ্যা জানিয়েছে।
এসব নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০০ টাকার নোটে পানিছাপ হিসেবে একপাশে বামপাশে জাতীয় স্মৃতিসৌধ ও পেছনভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের মুদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি থানায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় ভুল স্বীকার করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ এনেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
চট্টগ্রামের এক নারী শিক্ষার্থীর ওপর হামলার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে নাছির উদ্দীন নাছির বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বারবার আমরা বলে আসছি, শিবির গত সাড়ে ১৫ বছর বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই গণআন্দোলনগুলোতে তারা শুধু তাদের নেত বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের তিনটি উপজেলার পাঁচটি সীমান্তপয়েন্ট দিয়ে অন্তত ৫৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতার তাৎক্ষণিক প্রতিরোধে বিএসএফ ব্যর্থ হয়।
গত বুধবার (২৮ মে) ভোরে এ ঘটনা ঘটে। দিনভর উত্তেজনার পর রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকার লাইট নিভিয়ে দিয়ে পুশইনের শিকার ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, একই সময়ে পাঁচটি পয়েন্টে ভারতের ৫৮ জন নাগরিককে বাংলাদেশে ঢুকি বাকি অংশ পড়ুন...












