নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।
এর আগে, বুধবার ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শোনার জন্য গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দিন ধার্য করেন আদালত। একইসঙ্গে ইশরাককে ডিএসসিসি বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
মুসলিম মিয়া এগ্রো ফার্ম। খামারটির সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে বিশালাকৃতির একটি গরু, যার নাম দেওয়া হয়েছে ‘কালো পাহাড়’। গরুটির লাইভ ওয়েট ১ হাজার কেজি, আর দাম ধরা হয়েছে ৮ লাখ টাকা।
শহরের উত্তর পৈরতলার দাড়িয়াপুর গ্রামে অবস্থিত এ খামারটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ফার্মটি পরিচালনা করছেন সুজন মিয়া। প্রতিষ্ঠার শুরু থেকেই খামারটি স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে গুরুত্ব দিয়ে আসছে।
খামারের স্বত্বাধিকারী সুজন মিয়া বলেন, আমাদের ফার্মের প্রতিটি গরুই প্রাকৃতিক খাদ্যে লালিত-পালিত। কোনো বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ফরিদপুরের পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি বিশেষ ষাঁড় ‘লালমানিক’।
১৮ মণ ওজনের এই বিশালদেহী ষাঁড়টি ইতোমধ্যেই উৎসুক জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভিড় করছেন চৌধুরীডাঙ্গী গ্রামের আবুল খায়েরের বাড়িতে, যেখানে বড় যতেœ লালন-পালন করা হয়েছে এই লাল রঙের বলিষ্ঠ ষাঁড়টিকে।
আবুল খায়ের একজন দুবাই ফেরত যুবক। তিনি দেশে ফিরে নিজ গ্রামে সার ও কীটনাশকের দোকান চালুর পাশাপাশি গড়ে তুলেছেন একটি ছোট খামার। চার বছর আগে তার খামারে ‘হীরা’ নাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
সকাল সোয়া ১০টার দিকে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এখন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে বসবেন।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুয়েলার্স সমিতির সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ফলে সোনা-রুপার অলংকার বেচাবিক্রি হচ্ছে না।
পুরান ঢাকার তাঁতিবাজার এলাকা থেকে গত বুধবার সন্ধ্যায় রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার কয়েক ঘণ্টার মধ্যে রিপনুলের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে জুয়েলার্স সমিতির নেতারা গতকাল ইয়াওমুল খাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তারণ্যের সমাবেশের ফলে রাজধানীসহ অন্যান্য শহরে যানজট ও নগরবাসীর সাময়িক দুর্ভোগের কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএনপির তিন সংগঠন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্রমবর্ধমান শ্রমিক সঙ্কট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, জাপানে বাংলাদেশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্র্বতী সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।
তিনি বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
এই পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ জুন থেকে, চলবে ২৫ জুন পর্যন্ত।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একজনের পরিবর্তে আরেকজনের চাকরি করে যাওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশ ব্যাংকে, তাও এক যুগ ধরে। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে ধরা পড়েছে সে। তদন্তে ধরার পর সম্প্রতি সেই নিয়োগ বাতিল করা হয়েছে।
অবিশ্বাস্য হলেও সত্য, ওই ব্যক্তি অন্য একজন প্রকৃত কর্মকর্তা ‘আবদুল ওয়ারেছ আনসারী’ এর পরিচয়, কাগজপত্র ও পরীক্ষার ফলাফল ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগ দেয়। প্রতারণার মাধ্যমে চাকরি পাওয়া ভুয়া আনসারীর প্রকৃত নাম শাহজালাল। সে গাজীপুর ঠিকানায় তৈরি করা ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জাল সনদ ব্যবহার করে ২০১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসছে পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে নাগরিকদের প্রতি এক গুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এবারের ঈদে যারা বাড়ি যাবেন, তাদের ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শও দিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে করে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের ভিড় এড়ানো সহজ হবে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
এতে বলা হয়েছে- ১. জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, লঞ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, এই প্রথম বাংলাদেশে দখলদারিত্বের রাজনীতি ছাত্রশিবির কায়েম করতে শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যত প্রপাগান্ডা ছড়ানোর প্রয়োজন, তা শিবিরের বিভিন্ন পর্যায়ের বট আইডি ও নেতৃবৃন্দ করে থাকে। আমরা গত কয়েক বছর ধরেই এই বিষয়টি বলে আসছি।
তিনি আরও বলেন, চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যমে প্রচার হচ্ছে- শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী কর্মীকে হেনস্তা করেছেন। কিন্তু শিবির সেটি স্বীকার না করে উল্টো বি বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপের প্রভাব এবং অমাবশ্যার জোয়ারে স্বাভাবিকের ৫ থেকে ৬ ফুট বেশি উচ্চতার পানিচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। এ অবস্থায় বিপাকে পড়েছে বন্যপ্রাণিরা। বঙ্গোপসাগরের দুবলারচরে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। তাছাড়া শেলারচরে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুন্দরবনে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সৃষ্ট পরিস্থিতিতে ৫ থেকে ৬ ফুট পানিচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হয়েছে। জোয়ারের প বাকি অংশ পড়ুন...












