বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব শুরু করেছে শিবির -ছাত্রদলের সা. সম্পাদক
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ এনেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
চট্টগ্রামের এক নারী শিক্ষার্থীর ওপর হামলার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে নাছির উদ্দীন নাছির বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বারবার আমরা বলে আসছি, শিবির গত সাড়ে ১৫ বছর বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই গণআন্দোলনগুলোতে তারা শুধু তাদের নেতাদের মুক্তির আন্দোলনে শরিক হয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনের সেভাবে সম্পৃক্ত হয়নি।’
নাছির বলেন, ভোটাধিকারের জন্য গত ২০১৪ ও ২০১৮ সালের আন্দোলন যেভাবে বাংলাদেশের মানুষ করেছে সেখানে তাদের সম্পৃক্ত হতে দেখা যায়নি। বরং, ৫ আগস্টের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব শুরু করেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি, একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে। চট্টগ্রামে আপনারা দেখেছেন, একজন নারী শিক্ষার্থীকে কীভাবে হামলা করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম দলের মিছিলে প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল।
তিনি বলেন, শিবির যে প্রতিটি ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে ৫ আগস্টের পর থেকে, তা আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বলে আসছে, গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদের চরমভাবে যে বিভ্রান্ত করা হচ্ছে, তা স্পষ্ট হচ্ছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা দেখেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তার বিপরীতে ছাত্রদলের ওপর হামলা হয়েছে। হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে।’
নাছির উদ্দীন নাছির আরও বলেন, দুই দিন আগে ছাত্রদলের সেই সমর্থকের ওপর গুপ্ত সংগঠনের নেতারা আবার হামলা করেছেন। এর প্রতিবাদে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ অবস্থান কর্মসূচি চলছে। আমরা মনে করি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। কোনো গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা উচিত নয়। শিবির কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে সামগ্রিকভাবে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের চরমভাবে বিভ্রান্ত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












